প্রকৃতিকে করো তব দাস-চে দ্য আইডল (ব্লগার নং - ৩১৩৩৯)
পুলাপাইন ব্যপক দৌড়ের উপ্রে ছিল সারাদিন। শরীফ ভাই আর অটো কামালের দুইখান ক্লাস টেস্টের টেনশানে কয়েকজন রে ঘন ঘন বাথরুমে ও যাইতে দেখছি।
একটু আগে খবর হৈল,কাইলকার সেমিনার আর আইজকার সায়েন্স ফেয়ারের ঠ্যালায় শরীফ ভাই কাহিল। সি.টি নেব না।
মনের বেবাক সুখ চোখে আইন্না ব্লগ খুইলা বইলাম।
আমার কম্পুর পেছন দিয়া ল্যানের তার ঢুকাইয়া সোহেল ওর কম্পু ল্যানাইয়া ফেস্বুক খুইলা বইল। (হের ব্লগ লিখন নিষিদ্ধ কইরা দিসি। )
আমি ও স্পিড পাই না ,হে ও পায় না।
যায় হোক,লেডিস হল থেইকা হের ফুন আওনে মুক্তিত হইলাম।
ঠেইলা ঠুইলা দু'একখান লিখা পড়লাম।
হঠাৎ বলা নাই কওয়া নাই,হই হই কইরা বেবাক বান্দর সব রুমে ঢুকল। জুয়েলের বিচার। বিচার কর,তয় আমার রুমে ক্যান???
হের অপ্রাধ,আনিকার লগে রাত জাইগা চ্যাটায়। বাদী রাজু। এইডার মতন বান্দর পোলা বছরে একখানের বেশী পয়দা হয় না।
সাক্ষীও আছে,পরথম সাক্ষী হের রুমমেট সনেট। এইডা একখান শয়তানের মিনি সাইজ।
আনিকার লগে গভীর রাইতে অশলিল চ্যাটাইতে দেখসে জুয়েল রে।
সেকেন্ড হইল সোহেল। বান্দর ইদানিং কিন্চিৎ অফ আছে।
মুখ বন্ধ রাখনের লাইগা নাকি জুয়েল হেরে ঘুষ দিছে।
বিচারের রায়...অনৈতিক অনৈসলামিক কাজের জন্য জুয়েল রে জরিমানা।
টাকা দিয়া সেভেনাপ আর গুললিফ কিন্না আনা হৈলো। সনেট গুললিফ কিননের পক্ষে ছিল না।
তয় হেরে পাত্তা দেয়া হৈল না।
পুরো রুম আন্ধার কৈরা ফেলল।
আল্লায় আমগোরে দিসে কঠিন কয়ডা স্মুখার।
রাজু,সোহেল,তানভীর.....। পকেটে টাকা না থাকলে ভাত খায় না। তয় কাশেম মামার দোকানে বাকিতে বিড়ি খায়।
মেজাজ পুরা বিলা হয়া গেসে।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।