আমাদের কথা খুঁজে নিন

   

ঢাকার রাস্তায় ভোগান্তি নিয়ে সমকালের জন্য লেখা পাঠান

সাহিত্যের সাইটhttp://www.samowiki.net। বইয়ের সাইট http://www.boierdokan.com

সমকালের নাগরিক পাতার নাম খোলাচোখে। এ পাতার জন্য কলামধর্মী লেখা পাঠান। আগামী সংখ্যার বিষয় : ঢাকার রাস্তায় ভোগান্তি। সত্যিকার অর্থে ঢাকার রাস্তায় পথচারিদের ভোগান্তি এমন একটা পর্যায়ে পৌঁছেছে যে কেউ কেউ বলতে শুরু করেছেন ঢাকা বোধহয় খুব শীঘ্রই বসবাসের অনুপযুক্ত হয়ে পড়বে।

ঢাকার রাস্তায় ভোগান্তির শেষ নেই। ১. দীর্ঘ যানজট ২. রাস্তার স্বল্পতা ৩. পাবলিক ট্রান্সপোর্টের অভাব ৪. পিক আওয়ারে লোকাল গাড়ির ডায়রেক্ট হওয়া আর অফপিক আওয়ারে সব গাড়ির লোকাল হয়ে যাওয়া ৫. প্রাইভেট কারের আধিক্য ৬. সিএনজি/ট্যাক্সি ক্যাব পেতে ভোগান্তি ৭. নারীদের গাড়িতে ওঠার সমস্যা ৮. রাস্তায় পার্কিং ৯.বৃষ্টির সময় জলাবদ্ধতা ১০. ট্রাফিক আইন না মানার প্রবণতা ১১. কোথাও রিকশার আধিক্য কোথাও অপ্রয়োজনে রিকশা তুলে দেওয়া ১২. সরকারের কর্তাব্যক্তিদের রাস্তা আটকিয়ে চলাফেরা ১৩. গাড়ি ভাড়ার ক্ষেত্রে তেলেসমাতি ১৪. আরামদায়ক পাবলিক ট্রান্সপোর্টের অভাব এমন অনেক বিষয় আছে। সমস্যাগুলো সবাই আমরা জানি। কিন্তু আয়োজন করে লিখতে বসিনি একসঙ্গে। আসুক এবার বসে পড়ি লিখতে।

একেকজন একেক বিষয় নিয়ে লিখে ফেলি। লেখা পাঠানোর নিয়ম : আগামী ২০ আগস্ট বৃহস্পতিবার দুপুর দুইটার আগে ৪০০-৬০০ শব্দের মধ্যে একেকটি বিষয় বেছে নিয়ে লেখা প্রবন্ধ/নিবন্ধ/কলাম পাঠিয়ে দিন আমার মেইলে। যারা ওয়ার্ডে লিখতে পারেন না তারা এই পোস্টে মন্তব্য আকারে লিখতে পারেন। একেকজন একেক বিষয় বেছে নিতে পারেন। কে কোন বিষয়ে লিখবেন এখানে মন্তব্য আকারে জানাতে পারেন।

মন্তব্য না করেও সরাসরি পাঠাতে পারেন মেইলে। মেইল অ্যাড্রেস : শুধু লেখা নয়, এ বিষয়ে আপনার তোলা ছবি বা আঁকা কার্টুন থাকলে তাও পাঠাতে পারেন। ব্লগ থেকে নিয়মিত লেখা প্রকাশ করতে চাই আমরা। এজন্য আপনাদের সহযোগিতা দরকার। আর দরকার ভাল ও আগ্রহী লেখকদের সঙ্গে যোগাযোগ।

আপনাদের সুচিন্তিত মতামত, চিন্তাশীল লেখা পাঠিয়ে দিন। মাহবুব মোর্শেদ সহকারী সম্পাদক সমকাল ১৩৬, তেজগাঁও শিল্প এলাকা ঢাকা।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।