আমাদের কথা খুঁজে নিন

   

তিনটি কবিতা



৯. স্বপ্নরাজ্য স্বপ্ন মিলিয়ে যায় আকাশে পীত, লাল নাকি নীল রঙ? স্বপ্নের মতোই রঙ তার অন্য কোন রঙ হয় নেই ইচ্ছে মতোন রঙ হয় স্বপ্নের... স্বাধীনতা আছে-- নিজের মতো চলাচলের এ রাজ্যের নিয়মনীতি অন্য রকম হাসি মানে কান্না, কান্না মানে সুখ, ঠিক কোন নিয়মের মতো নয় উল্টো সব রীতি... রাস্তা নেই ঘাট নেই খুশি মতো যেতে পার সবুজ ধানের মসৃণ ডগার ওপর দিয়ে নয়তো মচমচে পাতাদের নূপুরে শিঞ্জন তুলে... ইচ্ছে হলে চলে যেতে পার ইচ্ছে হলেই যাওয়া যায় ইচ্ছে মতো ফিরতে পার না ফিরে আসা মানে মৃত্যু, যেতে পার, আসতে পার না... ১০. অনিবার্যতা দহনের মতো নিমজ্জন পতনের অনিবার্যতা না হলে মৃত্যুর মতো ভালোবাসা হয় না মৃত্যুর মতো ভালো না-বাসলে মানুষ চেনা যায় না... না চিনে কাছে যেতে পারি না দুপুরের রোদে মোমের মতো গলতে গলতে কাছে যাওয়া, ভালোবাসাকে চিনতে যাওয়া নরম রোদের কাছে যেতে যেতে নষ্ট হওয়া, নষ্ট হয়ে পষ্ট হওয়া মানুষটাকে চিনতে পাওয়া। ১১. মগ্ন চৈতন্য তুমি মগ্ন ছিলে অন্ধকারে পাখি ছিল না আকাশ জুড়ে এক টুকরো জ্যোৎস্না কিংবা মরা কোন তারাও জ্বলে নি নীলের 'পরে নীল দিয়ে গাঢ় ছিল নীলাকাশ বেলাভূমির কোল ঘেঁষে সবুজের অরণ্যে হয়তো ফসলের মাঠও ছিল এবং তুমি আমি ধ্যানস্থ ছিলাম প্রকৃতির কোলে চুপিসারে কথামালা শব্দহীন... নীল ছিল নীলিমার মতো বুকের ওপর রক্তনদী মাথার ভেতর ভালোবাসা এবং ভালোবাসা... ......................

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.