এখনো গেলনা আঁধার............... ভাই, আমি তো পার্টি করিনা করিসনা? তোকে তো বেশিই পেটানো দরকার ভাই, আর মাইরেননা আপনে যে পার্টি করেন আমিও তাই করবো অই মিয়া, বেশি কথা কইলে আরো মাইর দিমু। মার শালারে মার শালা মনে হয় জাহাজ পার্টি করে আরো মার অই মিয়া বাটখারা পার্টি করবি কিনা বল? ভাই, করবো করবো, তবুও জানে মারবেন না। তবুও তোমাকে চাই আমার পৌষ বালিকা তোমার হাসি যদিও হাড় কাপিয়ে দিয়ে যায় ওম পোহাতে যদিও খড়া কুটা কুড়াই শুধু লেপের উষনতা টুকুর লোভে। পৌষ বালিকা তুমি এসো হাড় কাপানো হিম নিয়ে কুয়াশা মাখা মিহি রোদের সকাল নিয়ে ঘাসের ঢাকায় এক ফোটা মুক্তা কণা নিয়ে তুমি এসো পৌষ বালিকা তুমি এসো। আমার চন্দ্রালোকিত রাতটুকু শুধু তোমার জন্যই তুলে রাখা একদিন মুরাদপুর থেকে হেটে হেটে বাসায় ফিরব বলে কিন্তু কোনদিনও হাটা হলোনা। প্রতিদিন শুধু একটা কথাই জিজ্ঞেস করি মুরাদপুর এসে, এই রিকশা যাবে। অথচ তুমি ঠায় দাড়িয়ে থাকো ব্যলকনিতে আমি অপলক চোখে তাকাতে তাকাতে ক্লান্ত হয়ে বাসায় ফিরে আসি। কখনো এক সাথে ফেরা হলোনা। ......জিয়া চৌধুরী চট্টগ্রাম থেকে
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।