গরীব প্রজারা কষ্টস্নাত ও ক্ষুধার্থ
তাঁরা মনে-প্রাণে অনেক তৃষ্ণার্ত।
দরকার তাঁদের অন্ন ও আশ্রয়
কর্ম না পেলেই তাঁরা অসহায় !
শাসকগণ অবশ্যই দেখুন সুদৃষ্টিতে
ক্ষুধার্থদের সব প্রয়োজন মেটাতে।
প্রজাদের চোখ কত ক্লান্তিতে ভরা
নিতান্তই গরীব তাঁরা যেন আধমরা।
শাসকদের নতুন নতুন বাড়ি
রং বে-রংগের হরেক রকম গাড়ি।
গরীবের ঘরের খুঁটিগুলো নড় বড়ে
মনে হয় ঘর বুঝি এই গেল পড়ে।
ক্ষুধার্থ যারা আতংকে দিশেহারা
আতংক ঘুঁচাবে নিরাপত্তা রক্ষীরা ?
দেখবেন মহান আল্লাহ দয়াময়
তবেই হবে এঁদের প্রকৃত জয়।
নানা দেশে শাসকগণ প্রায় গিয়ে
গরীবদের নামে প্রচুর টাকা আনে।
আশা নিয়ে ক্ষুধার্থরা আছে পথ চেয়ে
কর্মের সংস্থান হবে এই আসা-সাহসে।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।