আমাদের কথা খুঁজে নিন

   

নৌকায় উঠলো রাজাকার পুত্র!

লড়াই করে জিততে চাই

বরগুনা-২ আসনের উপনির্বাচনে এবার আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন পাথরঘাটা উপজেলার কুখ্যাত খলিল রাজাকারের সুযোগ্য পুত্র শওকত হাসানুর রহমান রিমন। আওয়ামী লীগের সংসদীয় বোর্ড দফায় দফায় বৈঠক করেও শেষ পর্যন্ত রাজাকারপুত্রকে নৌকার টিকিট দিলেন। হ্যা! অনেকে নিশ্চয়ই বলবেন, বাপে রাজাকার ছিলো তাতে ছেলের কি? কিন্তু বাংলাদেশের বাস্তবতা হচ্ছে, রাজাকারের ছেলে-মেয়েরা রাজাকার মনোভাবাপন্ন হয় বেশিরভাগ ক্ষেত্রেই। পারিবারিক শিক্ষার গন্ডি থেকে বেরিয়ে আসা খুবই কষ্টকর। তাই রাজাকারের ছেলেরা স্বাভাবিকভাবেই শিবিরের রাজনীতির সাথে যুক্ত হয়ে পড়ে। রিমনের নৌকায় ওঠার খবর শুনে তাই বরগুনা-২ এর অসংখ্য মুক্তিযোদ্ধারা চরম ক্ষুব্ধ, কেউ কেউ হতাশ। রিমনের পিতা খলিলুর রহমান ছিলেন বরগুনা শান্তি কমিটির অন্যতম সদস্য। খলিলুর রহমানের বিরুদ্ধে পাথরঘাটা উপজেলায় হিন্দুদের সম্পদ লুট এবং মুক্তিযোদ্ধা হত্যার ঘোরতর অভিযোগ আছে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.