আমাদের কথা খুঁজে নিন

   

নৌকায় ভোট চাইলেন জয়

জঙ্গিবাদ ও সন্ত্রাসমুক্ত দেশ গড়তে আগামী নির্বাচনে নৌকায় ভোট চেয়েছেন জাতির জনক বঙ্গবন্ধুর দৌহিত্র ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার পুত্র সজীব ওয়াজেদ জয়। তিনি বলেছেন, আগামীতে আওয়ামী লীগ ক্ষমতায় আসলে দেশের প্রতিটি জেলায় বিশ্ববিদ্যালয় করা হবে। ঘরে ঘরে বিদ্যুত পৌঁছে দেওয়া হবে। শুক্রবার সকালে গোপালগঞ্জ যাওয়ার পথে মুন্সিগঞ্জের সিরাজদীখানের নিমতলা, শ্রীনগর ও মাওয়া চৌরাস্তায় পথ সভায় এসব কথা বলেন তিনি।

জয়ের সফরসঙ্গী হয়েছেন বঙ্গবন্ধুর আরেক দৌহিত্র রেদওয়ান সিদ্দিক ববি, শেখ হেলাল এমপি, আওয়ামী লীগ নেতা মৃণাল কান্তি দাস, একেএম এনামুল হক শামীম, আব্দুস সোহবান গোলাপ, স্বেচ্ছাসেবক লীগের অ্যাডভোকেট মোল্লা মো. আবু কাউছার, পঙ্কজ দেবনাথ, আওয়ামী লীগের উপ-কমিটির সহ-সম্পাদক মাহমুদ হাসান রিপন, মাফজুল হায়দার রোটন, গোলাম সরোয়ার কবির, ছাত্রলীগ সভাপতি এইচ এম বদিউজ্জামান সোহাগ, শেখ রাসেল প্রমুখ।

নৌকায় ভোট চেয়ে তিনি বলেন, আগামীতে নৌকায় ভোট দিলে দেশ সন্ত্রাস ও জঙ্গিবাদ মুক্ত থাকবে। রাজাকাররা যেন মন্ত্রী না হতে পারে। বিএনপি ক্ষমতায় আসলে দেশে ফের জঙ্গিবাদ, সন্ত্রাস, বোমা হামলা  ফিরে আসবে।

সজীব ওয়াজেদ জয় বলেন, গত ২৫ অক্টোবর জনসভায় বিএনপি নেত্রী ৪৮ ঘন্টার আল্টিমেটাম দিলেন। সংলাপ না করলে ৩ দিনের হরতাল দেওয়ার কথা বললেন।

২৪ ঘন্টার মধ্যেই প্রধানমন্ত্রী তাকে নিঃশর্ত সংলাপের আমন্ত্রণ জানালেন। কিন্তু বিরোধী দলীয় নেত্রী কি জবাব দিলেন? প্রধানমন্ত্রীর সঙ্গে ঝগড়া করলেন। হরতালে ২৩ জন মানুষ হত্যা করলেন।

আগামী হরতালে ৪০জন মানুষ হত্যা করা হবে- বিএনপি নেতাদের এমন বক্তব্যের সমালোচনা করে জয় বলেন,বিএনপি সন্ত্রাসী সংগঠনে পরিণত হয়েছে। তারা মানুষ হত্যা, সন্ত্রাসের রাজনীতিই করে যাবে।

পথে পথে ফুলেল ভালবাসায় সিক্ত জয়: সকাল সাড়ে ৯টায় সফরসঙ্গীদের নিয়ে গোপালগঞ্জের উদ্দেশে গণভবন ত্যাগ করেন জয়। ঢাকা-মাওয়া মহাড়কের দুই পাশে হাজার হাজার নেতাকর্মী স্বতঃফুর্তভাবে অংশ নিয়ে ফুল ছিটিয়ে বঙ্গবন্ধুর দৌহিত্র সজীব ওয়াজেদ জয়কে শুভেচ্ছা জানান। জয় হাত নেড়ে আগত নেতাকর্মীদের শুভেচ্ছা জানান।   

সোর্স: http://www.bd-pratidin.com/

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.