এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম
মহান স্বাধীনতা অর্জনের এতগুলো বছর পার হয়ে গেলেও আমাদের স্বাধীনতা আসলে এখনও আসেনি। আজও এই বাংলার মাটিতে ঐ ঘৃন্য রাজাকারের দল বহাল তবিয়তে ঘুরাঘুরি করে। তারা রাজনীতি করে তারা ব্যাবসা বানিজ্য করে সুখেই আছে। আর মুক্তিযু্দ্ধের ইতিহাস বিকৃতি করছে। কষ্ট লাগে যখন দেখি মুক্তিযোদ্ধারা দুঃহ হয়ে রাস্তায় রাস্তায় ঘোরাঘুরি করছে।
আর দামী গাড়ীতে বাংলাদেশের ফ্ল্যাগ লাগিয়ে তারা প্রোটোকল ইউজ করে শহরের মধ্যে চলাফেরা করে। একটি সরকার তাদের প্রতিষ্ঠিত করে গেছে।
আসলে আজ বোঝা যায় সাধারন ক্ষমা ঘোষনা কতবড় বুমেরাং হতে পারে। দেশজুড়ে এখন জঙ্গি তৎপরতায় ক্ষতবিক্ষত হচ্ছে এদেশের অনেক সম্পদ। আসলে ওদের উদ্দেশ্য খারাপ।
ওরা এই দেশটাকে একটা অকার্যকর রাষ্ট্র করে ফায়দা লুটতে চায় আর এই দেশকে বানাতে চায় তালেবানি রাষ্ট্র।
এবার গণজোয়ার উঠেছে যুদ্ধপরাধীদের বিচার করার। এদের বিচারের আওতায় এনে কঠিন শাস্তি দিতে হবে। সব মিডিয়াগুলো যথেষ্ট সোচ্চার এ ব্যাপারে। একটা রাজাকার মুক্ত সমাজ প্রতিষ্ঠা করার সময় এসেছে।
এখনই সময়।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।