আমাদের কথা খুঁজে নিন

   

এবার শুরু ওয়ানডে লড়াই

অ্যাশেজ সিরিজে ইংল্যান্ডের সামনে দাঁড়াতেই পারেনি অস্ট্রেলিয়া। পাঁচ ম্যাচের সিরিজে কুকরা ৩-০ ব্যবধানে হারিয়েছে ক্লার্কদের। টি-২০ সিরিজে অবশ্য ১-১ এ সমতা। আজ থেকে শুরু হচ্ছে ওয়ানডে লড়াই। ইয়ন মরগানের নেতৃত্বে ইংলিশরা লিডসে আজ অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে।

বিশ্রাম দেওয়া হয়েছে নিয়মিত অধিনায়ক অ্যালিষ্টার কুককে। অ্যাশেজে সিরিজ সেরা ইয়ান বেলও ওয়ানডে ম্যাচে খেলছেন না। বিশ্রাম দেওয়া হয়েছে অফ-স্পিনার গ্রায়েম সোয়ান, পেসার জেমস অ্যান্ডারসন ও স্টুয়ার্ট ব্রডকে। অভিজ্ঞদের মধ্যে দলে আছেন মরগান, জনাথন ট্রট, কেভিন পিটারসেন, জো রুট ও স্টিভেন ফিন। তরুণদের নিয়ে গড়া দল নিয়েই লড়াই করতে হবে মরগানকে।

তবে দলে কে থাকল বা না থাকল তা নিয়ে ভাবতে রাজি নন মরগান। তিনি বলেন, 'দলটি কেমন তা নিয়ে ভাবছি না। দলে যারা আছে তারা সবাই পরীক্ষিত। কাউন্টিতে খেলে নিজেদের যোগ্যতার প্রমাণ দিয়েই দলে এসেছে তারা। তাই নতুনদের নিয়ে ভাবার কিছু নেই।

আমরা প্রথম ওয়ানডের দিকে তাকিয়ে আছি। সিরিজের শুরুটা ভালো করতে চাই। '

তবে অস্ট্রেলিয়া দলে পুরাতনদেরই আধিক্য। তবে ওয়ানডে সিরিজে দলের সঙ্গে থাকছেন না ওপেনার ডেভিড ওয়ার্নার। তার পরিবর্তে দলে সুযোগ পেয়েই নিজের জাত চিনিয়েছেন অ্যারন ফিঞ্চ।

টি-২০ সিরিজের প্রথম ম্যাচেই বিধ্বংসী সেঞ্চুরি হাঁকিয়েছেন তিনি। ১৫৬ রান করে টি-২০ সর্বোচ্চ স্কোরের মালিক এখন তিনি। আয়ারল্যান্ডের বিপক্ষে খেলা ওয়ানডে ম্যাচেও দারুন একটি সেঞ্চুরি হাঁকিয়েছেন তিনি। এছাড়া শন মার্শ, শেন ওয়াটসন, গেন ম্যাঙ্ওয়েল ও বেইলিও রয়েছেন দলে। তাই টেস্ট সিরিজ হারলেও ওয়ানডে সিরিজ জিতেই সফর শেষ করতে চান ক্লার্ক।

অসি অধিনায়ক বলেন, 'অ্যাশেজ সিরিজের স্মৃতি এখনো পুরনো হয়নি। তবে আমরা ওই ফল নিয়ে খুব বেশি মাথা ঘামাতে চাই না। তাই ওয়ানডে সিরিজ জিতেই এবারের ইংল্যান্ড সফর শেষ করতে চাই। তাতে কিছুটা হলেও সান্ত্বনা পাওয়া যাবে আশা করি। আর দলের সবাই সিরিজ জয়ের জন্যই মুখিয়ে আছে।

'

 

 

সোর্স: http://www.bd-pratidin.com/     দেখা হয়েছে বার

এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.