.
অদৃশ্য কুল ঘেষে যে তটিনীর
অনুপম ঢেউ গোপনে
বেদনা জাগায় অধিকৃত জলে;
ভরা কাটালের কণ্ঠে,সুরে
অকল্পনীয় পাতাল আসে কাছে ।
অথবা যে নিজেই নাগিনী?
নিজেই বাজায় বীণ? গোপনে ?
আমি তার লুকানো বাঁশি
লুকানো ফনা, লুকানো মনি
ফিসফিস কানাকানি ,
ঢেউ, তানপুরা, অনুমান করি।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।