আমাদের কথা খুঁজে নিন

   

কয়দিন ধইরা আমার খালি হাসি আহে!

আমি কইলাম মরিনাই; বুকের আগুনও নেভে নাই, কসম ক্ষুধিরামের। খালি কয়দিন ধইরা কর্পোরেট ভন্ডামিতে ডুইবা আছি আপাদমস্তক! কমরেড, মিছিল আইলে একটা টোকা দিয়া যাইয়েন।

আজাইরা পেচাল পারি সারা দিন রাইত, মনের মইধ্যে হু হু কইরা বয় কষ্টের তুফান গাঙ্গের পানির মত ঢেউ ভাঙ্গে ধবল পহরে উথাল পাথাল। স্বপ্নের হাত ধইরা হাইটা চলি সকাল দুপুর হাত খুল্লেই দেহি ঝইড়া পরে পক্ষির পালক নারায়ে তকবির কইয়া চিক্কুইর পারে হারামি কুত্তা মাঝ রাইতে। আমার মনের মইধ্যে শান্তি নাই, বিষের কলসি লইয়া ঝাপ দেই অথই পানিতে!! গলে দিমু দড়ি, দড়ি কই?? সব শালা ধ্বজভঙ্গ সাপ! সাপের লগে দুইটা সুখ দুঃখের কথা কইতে গেলেই হা হা কইরা ছুইট্টা আহে পাড়ার মোড়ল চইদ্দ জন্মের মা বাপ তুইল্লা দেয় গাইল! আর আমি হাসি। আমি হাসি, হাসি আহে আমার, আগের জন্মে করা পূন্যের ভাগ লইতে দরকষাকষি করি আজরাইলের লগে, ঐ হালাও মুফ্‌তে কিছু করে না..... কয়দিন ধইরা আমার খালি হাসি আহে!

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.