One of the things I keep learning is that the secret of being happy is doing things for other people.
(আগে এক সময় রাত-দিন ব্লগে পড়ে থাকতাম,কিন্তু জীবনে শুধু সাফল্যের (!) সিঁড়ি খুঁজতে গিয়ে এতো বেশি ব্যস্ত যে, সেই সময় আর হয়ে ওঠেনা, কিন্তু ব্লগের বন্ধুদর মুখ সব সময় মনে পড়ে।আজ অনেকদিন পরে ব্লগে এসে অরিলের একটি পোস্ট পড়লাম, মন্তব্য করতে গিয়ে দেখি অনেক কিছু লিখে ফেলেছি। মন্তব্যের ইংরেজি অংশটুকু বাদ দিয়ে এখানে বাকি অংশটুকু লিখে পোস্টের সংখ্যা বৃদ্ধি করলাম)
তুমি আছো বলে আমি আর কোথাও যেতে পারি না,
এই ছায়া শীতল আচ্চাদনে মহাপ্রাণের বৃক্ষের মতো তোমার উৎসারণ,
আমি তোমার উঠোনে উঠোনে কত শত গল্প বিশ্রুতির ,স্মৃতি লালন করে,
আমার হৃদয়ে তোমার শিখা দীপ্তিমান করেছি কত বিমূর্ত সময়,
তাইতো তুমি আছো বলে,আমি আর কোথাও যেতে পারি না।
আমার প্রাণের মাঝে তোমার দ্বীপ,
তোমার মাঝে আমার আলোকজ্জ্বল,তারা খচিত প্রদীপ
তুমি কখনোবা স্তব্দ হয়ে থাকো,
তোমার স্বোপার্জিত ভাষায় আমায় ডাকো,
সেই ডাকে আমি তোমারি মাঝে ফিরে ফিরে আসি।
সুর্যের আলোতে,কিম্বা শূণ্য অন্ধকারের মাঝেও চলি পাশাপাশি,
তুমি আছো বলে আমি আর কোথাও যেতে পারি না।
তারপরও কখনোবা সবুজ শ্যামলিমার আহবানে দূর কোনো মাঠে যাই,
শীতল প্রসবিনীর ভ্রান্তিহীন আহবানে কোনো স্রোতস্বীনির পাশে দাঁড়াই,
ফুলের আঘ্রাণে মুখরিত বায়ুসন্তরণে কোনো কাননের গালিচায় তৃষ্না মিটাই
জোৎস্নায় মায়াভরা সমূদ্রের নিরুদ্দেশ টানে রুপালী জোছনায় হারিয়ে যাই-
প্রভাতের তটিনীর শুভ্র ,নৈসর্গিক ভালোবাসায় কোনো চন্দ্রিমার ডাকে
আমি হয়তোবা কখনো ছুটে ছুটে যাই,
কিন্তু সবার শেষে আমার নোঙগর, এখানেই , অবিচল, নিরন্তর-
এক মহা সমূদ্র ভালোবাসা নিয়ে আমি বসত গড়েছি, তোমার পর।
তুমি আছো বলে আমি আর কোথাও যেতে পারি না।
লাল,লাল,নীল,মসলিন সব পর্দা সরায়ে তুমিই আমার কাব্যের ঠিকানা।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।