আমাদের কথা খুঁজে নিন

   

ছুটির দিনঃ কিছু আলু এবং কিছু থালু ভাবনা

আমি আজ এসেছি এইখানে..মানব হয়ে

আজ ছুটি। অবকাশ বলা চলে। অবকাশ আসেই। নৈসর্গিক বা যান্ত্রিক, কারন যাই হোক, আসে সেই নির্দোষ সময়। কোনো গোলযোগ থেকেই হয়ত চলে আসে অতর্কিত।

এই অঘটন কোনো উপন্যাসে ঘটলে লেখক কে দায়ী করা হয়। কিন্তু জীবনের দায় টানবে কে? নির্দোষ অবকাশ কে চায়? কেউ না। প্রতিটি নির্দোষ অবকাশ যেভাবে চলে আসে; তার জন্যও সমাজকে দায়ী করা যায়। মননশীলতা আজকের প্রেক্ষাপটে শুধু পুঁথির বচন হয়েই শোভা পাচ্ছে। বর্তমানে মন ভরানোর চেয়ে, পেট ভরানোর ক্রাইসিসটাই আমাদের সমাজে বেশী ভয়ানক।

আবার ক্ষুধার জ্বালা মিটে গেলেই মুলতঃ অন্যান্য চাহিদার সূত্রপাত হয়। নর-নারীর বহুগমনের লালসা জেগে উঠে। পাপী হয় দরিদ্র আগলদার। আবার দু মুঠো ভাতের জন্যও মানুষ পাপ করে। এ সংসারে দয়ার অন্নে গুনাহ নিবাস করে।

দয়ায় জব্দ মুনিশ। যে মানুষ ঢেরকাল জন্মাবধি বড়লোক, টাকা-পয়সার মালিক, তার চাহিদার দোষ যা; যে কিনা গরীব থেকে বড়লোক হওয়ার চেষ্টা করছে, তার দোষ আরো ভয়ঙ্কর। বড়লোকের চাহিদা বড়লোকীর প্রারম্ভের কিছু দিন ঠিক ঠাক বজায় থাকে। তারপর শুধু মাটি আর বেটির লড়াই। মেয়ে আর মাটির লড়াই পৃথিবীতে কখনো শেষ হবেনা।

লক্ষ বছরের বিবর্তনে যে মেধা মানুষ অর্জন করেছে, তার প্রায় সবটুকুই সে ভুল পথে ব্যবহার করেছে। তাই এটা নিশ্চিত যে, বিশ্ব-ব্রহ্মান্ডে আমাদের সভ্যতাকে ছড়িয়ে দেয়ার আগেই, আমরা সমূলে ধ্বংস হয়ে যাবো। চরম এবং পরম দুঃখজনক ব্যাপার হবে সেটা। ।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।