ইনি একাত্তরের বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী আমান। তাঁর গলায় গাঁদা
ফুলের মালা। বিভিন্ন মিডিয়া নিচ্ছে তাঁর সাক্ষাৎকার। কিন্তু কেউ কি খোঁজ
নিচ্ছে , কেমন আছেন তিনি? কিভাবে চলছে তাঁর সংসার ?
এই বাংলাদেশের মানচিত্রের জন্য , এই পতাকার জন্য তিনি যুদ্ধ করেছিলেন
জীবন বাজী রেখে। এই দেশের কি কিছুই নেই , তাঁকে দেবার ?
অনেক তস্কর রাজনীতিক এই দেশে আজ ফুলে ফেঁপে কোটিপতি।
জাতির জনকের নির্মম হত্যাকান্ডের দিন পনেরোই আগস্ট কে ''জাতীয় শোক দিবস'' ঘোষনা অব্যাহত রাখার জন্য মামলা করতে হয় আদালতে।
এই দায় নিয়ে আর কতদিন চলবে বাঙালি জাতি ?
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।