আমাদের কথা খুঁজে নিন

   

ছোঁয়া...

http://www.paybox.me/r/rihan

হায়! তুমি কচু পাতার বুকে চুপটি মেরে বসে থাকা জলের ফোটার মতই, তোমায় কেবল দেখাই যায়, ছোঁয়া যায় না, ছুঁতে গেলেই তুমি হারিয়ে যাও, মিশে যাও কোন ছায়ালোকে, তুমি চাঁদের জ্যোৎস্নার মতোই কেবল ঝরে ঝরে আমায় ছুঁয়েই যাও, আমারই কেবল ছোঁয়া হয়না তোমায়, তোমায় ছুঁতে না পারার অসহ্য যন্ত্রণা নিয়ে আমি ঘুমাতে যাই, একটু মুক্তির আশায়, হায়! সেখানেও তুমি, কী ভীষণ মায়া জালে সেখানেও তুমি আমায় হাতছানি দিয়ে ডাকো, আমি তোমায় ছুঁতে যাই, পরক্ষণেই তুমি আমায় ফেরত পাঠিয়ে দাও পৃথিবীর বুকে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।