আমাদের কথা খুঁজে নিন

   

সোনার মানুষ



সোনার মনের সোনার মানুষ খুঁজি সারা দেশে আমিই তোমার সোনার মানুষ কেউ বলেনি এসে। নদীর কাছে গিয়ে বলি ওগো জলের মেয়ে বলতে পারো সোনার মানুষ কোথায় গেলো ধেয়ে। নদী আমায় শুধায়, শোন ওগো পথিক কবি সোনার মানুষ পাইনি আমি পাইনি কারো ছবি। আকাশ পানে খুঁজতে থাকি লক্ষ তারা গুণে কালো মেঘে মুখ লুকালো আমার কথা শুনে। কান্না ভেজা চোখে আকাশ বলে পথিক ভাই আমার বুকে সোনার মানুষ পায়নি তো আর ঠাঁই। অবশেষে গেলাম আমি শ্যাম-সবুজের দেশে আছে নাকি সোনার মানুষ সবুজ পরিবেশে। পাখ-পাখালি সবুজ বলে কিচির-মিচির করে সোনার মানুষ ঘুমিয়ে আছে সোনার মাটির ঘরে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.