গভীর কিছু শেখার আছে ....
ভালোবাসাতে সেক্সের গুরুত্ব কতখানি তা নিয়ে অনেকের মাঝেই রয়েছে নানা ধরণের ধারণা। আর এ বিষয়ে মেয়েদের মনস্তাস্তিক বিভ্রান্তি বিশেষত আমাদের দেশে অনেক বেশি।
বয় ফেন্ড্রের সঙ্গে একসাথে চায়নিজ খাচ্ছে, ঘুরে বেড়াচ্ছে, কোন আপত্তি নেই। কিন্তু যখনই সেই প্রেমিক বেচারা তার প্রিয়তমার প্রতি হাত বাড়াচ্ছে, তখনই সে গুটিয়ে যাচ্ছে শামুকের মতন। এতে করে অনেক সময় সন্দেহ ও অভিমানের জন্ম হয়।
ফলে ভালোবাসার ক্ষেত্রেও ফাটল ধরাটা অস্বাভাবিক নয়!
এ জন্য ছোট একটা ব্যাপারকে ধর্তব্যে আনলে বিষয়টি আরো ক্লিয়ার হবে।
কোন মৃত মানুষকে আপনি কখনো ভালোবাসতে পারবেন?
পারবেন না।
কারণ, মৃত মানুষটাকে যদি এতই ভালোবেসে থাকেন, তবে দেখি তো পারেন কিনা একত্রে কিছু সময় তার সাথে পাশাপাশি শুয়ে থাকতে, তার স্পর্শ নিতে!
অর্থাৎ মৃত মানুষের চেয়ে জীবিত মানুষের স্পর্শই আপনার কাছে অধিক আকাঙ্খিত!
আসলে ভালোবাসার মূল বিষয়টাই হলো বিশ্বাস। পারস্পরিক বোঝাপড়া না থাকলে সেই ভালোবাসার আয়ু খুব কমই হয়। এজন্য প্রথমেই ঝালাই করে নিন আপনার সঙ্গীর ভালোবাসার প্রতি আপনার আস্থা কতটুকু।
কারণ যার উপর আস্থাই রাখতে পারছেন না, তার কাছে স্বাভাবিকভাবেই আপনি নিজেকে সাবলিল ভাবে উপস্থাপন করতে পারবেন না।
তাই সঙ্গীর বিশ্বস্ততার প্রতি যদি নিজের পূর্ণ আস্থা থাকে তবে নিজেকে গুটিয়ে রাখবেন কেন?
কেনই বা তার সঙ্গে ভুল বোঝার অবকাশের সুযোগ সৃষ্টি করবেন।
তাই ভালোবাসুন এবং বিশ্বস্ত থাকুন।
(এই লেখার সূত্র হিসেবে আমি বেছে নিয়েছি বছর ক'য়েক আগে যায়যায়দিন ভালোবাসা সংখ্যায় প্রকাশিত একজন ডাক্তারের প্রবন্ধ থেকে)
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।