- নিজেকেই নিজে চিনি না, পরকে চেনার মিছে বাহানা -
ডেস্কটপ পিসি হোক, ল্যাপটপই হোক অথবা আমার ছোট্ট মোবাইলখানা সবাই-ই বলছে, পাড়ে লয়ে যাওয়ায় আমায়।
আর আমার পিগমি সাইজের হৃদয়খানাও বলছে- আকুল হয়ে...
আমি অপার হয়ে বসে আছি
ওহে দয়াময়!
পাড়ে লয়ে যাও আমায়
আমি একা রইলাম ঘাটে
ভানুসে বসিলো পাটে
আমি তোমা বিনে ঘোর সংকটে
না দেখি উপায়
পাড়ে লয়ে যাও আমায়
নাইকো আমার ভজন সাধন
চিরদিন কুপথে গমন
আমি নাম শুনছি পতিতপাবন
তাই যে দোহাই দেই তোমায়
পাড়ে লয়ে যাও আমায়
অগতির না দিলে গতি
ঐ নামে রবে অখ্যাতি
ফকির লালন কয়ো কুলের পতি
কে বলবে তোমায়
পাড়ে লয়ে যাও আমায়
লিংকের কোনো প্রয়োজন হয়তো ছিল না। তবুও দিলাম-
পাড়ে লয়ে যাও আমায়...
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।