আমাদের কথা খুঁজে নিন

   

মাটির ময়না - বাংলাদেশের প্রথম সিনেমা যা অস্কার পুরষ্কারে (Academy Award) 'সেরা বিদেশী ভাষার ছবি' বিভাগে মনোয়ন পায়।

চলতি ঘটনাবলী

'মাটির ময়না'-র DVD ভার্সন বের হয়েছে ১৬ই এপ্রিল, ২০০৫-এ। এটা বাংলাদেশে প্রথম রিলিজ পেয়েছিল ২০০৩ সালে। কিন্তু মজার ব্যাপার হল ‘মাটির ময়না’, “Cannas Film Festival, FIPRESCI International Critics' Prize for Best Film” পুরষ্কার জেতে ২০০২ সালে। এর কারণ আমাদের মহামতি 'সেন্সর বোর্ড'। তেনারা ইহাকে সেন্সর সার্টিফিকেট দেন নাই।

কারণ হিসাবে বলা হয়, "ধর্মীয় স্পর্শকাতরতা"। পরে এ নিয়ে পিটিশন হয় এবং আদালতের অনুকূল রায় পেয়ে ‘মাটির ময়না’ মুক্তি পায়? (link: Petition- Romeve ban on Matir moina.) মাটির ময়না - বাংলাদেশের প্রথম সিনেমা যা অস্কার পুরষ্কারে (Academy Award) 'সেরা বিদেশী ভাষার ছবি' বিভাগে মনোয়ন পায়। 'মাটির ময়না'- এক মাদ্রাসা ছাত্র 'আনুর' কাহিনী। বাবা তাকে পাঠিয়ে দিলেন মাদ্রাসায় যেখানে কড়া কড়া সব নিয়ম-কানুন আর কথায় কথায় শাস্তি। যেখানে মানুষ পরাধীন সেখানে কল্পনাও শৃঙ্খলিত।

এর বিরুদ্ধে আনুর সহপাঠী এতিম 'রোকনের' প্রতিবাদ। এরই মাঝে একসময় পূর্ব আর পশ্চিম পাকিস্তানের মধ্যে শুরু হল টানাপোড়েন। আনুর মায়ের উপর বাবার অত্যাচার যেন পুবের ওপর পশ্চিমের শোষণের প্রতীক। পুরো ছবিতে পরিচালক তারেক মাসুদ তার ছোটবেলার মাদ্রাসার ছাত্রজীবনের ঘটনাগুলোই নতুন করে ফ্রেমবন্দি করেছেন 'মাটির ময়না'-য়। একনজরে- নাম: মাটির ময়না (The Clay Bird) দৈর্ঘ্য: ৯৮ মিনিট মাধ্যম: 35 mm color পরিচালক: তারেক মাসুদ প্রযোজক: ক্যাথেরিন মাসুদ চিত্রনাট্য: তারেক ও ক্যাথেরিন মাসুদ পুরষ্কার: 2002 Cannes Film Festival, FIPRESCI International Critics' Prize for Best Film 2002 Edinburgh International Film Festival 2002 Montreal International Film Festival 2002 Marrakech Film Festival (Morocco), Best Screen Play Award 2002 Cairo International Film Festival 2003 Palm Springs International Film Festival 2003 New Directors/New Films Festival 2003 Karafilm Festival, Best Film


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.