জঘন্য !!! গত সব গুলো ঈদ সুন্দর ভাবে গেলেও এবারে খারাপ গেল । 2 টা উপলক্ষ পাইলাম কিন্তু মজা করার সুযোগ পাইলাম না । আগের দিন সব ঠিক করলাম । ভাবলাম রাত 12 টায় শাড়ি পরব । কিন্তু কিসের কি ।
তবে গলা ব্যাথা নিয়ে ফোনেই চেষ্টা করলাম কিছু মজা করার । কিন্তু 2 দোস্ত ছাড়া আর কেউ ফোন করলনা । আর একটা কথা 3/4 বার বলা লাগতেছে । কেউ কথা বুঝতেছে না । গজরাইতে গজরাইতে গেলাম ঘুমাতে ।
সকালে মানুষের চিল্লা ফাল্লা আর গরু ছাগল তো আছেই । অসুস্থ বলে কোন কাজে মাফ নাই । কাজ শেষ করলাম । শাড়ি পরলাম । চাদর জরায় রোদে বসে মেহদি দিলাম ।
একটা কথা আছে না অভাগা যেদিকে তাকায় সাগরও শুকায় যায় । এতক্ষন মেহদি রাখার পরও রং হইল না । আর গলা ব্যাথা সে বেড়ে গেল । সারাদিন কেউআসলনা আমিও কোথাও গেলাম না । বিরক্ত কর ।
সবচেয়ে কাজের কাজ হল হৃদয়ের কথা দেখলাম । আর বের হবার জন্য এখন পযনর্্ত পারমিশন পেলাম না । কষ্ট কাহারে বলে ??
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।