আমাদের কথা খুঁজে নিন

   

ঢাকায় নতুন ডিজাইনের কামিজ

আমার ব্যক্তিগত ব্লগ

আমি দেখেছি, ঢাকায় নতুন ডিজাইনের/ নতুন ধরনের কামিজের কাপড় প্রথমে আসে চাঁদনি চকে (গাউসিয়ার পাশে)। এরপর অন্য মার্কেটে যায়। এক ধরনের কাপড় ওখানে বেশিদিন থাকেনা। আগে গরমের কারনে ওখানে যেতে ইচ্ছা করতো না, এখন উপরে, নীচে পুরোটা এসি করে দেয়ায়, ভীড় স হ্য করে কেনা কাটা করা যায়। কিন্তু আজ গিয়ে কিছুটা হতাশ হলাম, নতুন কিছু আসে নি। আগের সেই সুতির জামা আর চিনন দিয়ে মার্কেট ভরা। মার্কেটে ঘুরতে ঘুরতে হয়রান হয়ে গিয়েছিলাম। বাসায় এসে পেপারে দেখি প্রায় দেড় কোটি টাকার ভারতীয় শাড়ি আর সালওয়ার কামিজ আটক। তখন মনে হলো, তাই তো, ঐ মার্কেটের লোকজন আসলে সামনের ঈদ উপলক্ষ্যে নতুন কিছু আনেনি বা আনলেও বের করেনি, ঈদে নতুনটা চড়া দামে ছাড়বে...

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।