আমাদের কথা খুঁজে নিন

   

ঢাকায় যুক্তরাষ্ট্র-বাংলাদেশ প্রতিরক্ষা সংলাপ শুরু কাল

ঢাকায় কাল মঙ্গলবার থেকে শুরু হচ্ছে যুক্তরাষ্ট্র-বাংলাদেশ দ্বিতীয় প্রতিরক্ষা সংলাপ। তিন দিনের এই সম্মেলনে মার্কিন পক্ষে নেতৃত্ব দেবে সে দেশের প্যাসিফিক কমান্ড। আর বাংলাদেশের পক্ষে নেতৃত্ব দেবে সশস্ত্র বাহিনী বিভাগ। সঙ্গে থাকবেন বাংলাদেশের স্বরাষ্ট্র, পররাষ্ট্র, প্রতিরক্ষা ও দুর্যোগব্যবস্থাপনা মন্ত্রণালয়ের কর্মকর্তারা।

আজ সোমবার ঢাকায় মার্কিন দূতাবাসের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, সামরিক সংশ্লিষ্ট বিস্তৃত বিষয়ে দ্বিপক্ষীয় সহযোগিতা বাড়ানো ও সেটা শক্তিশালী করে শান্তিরক্ষা, যৌথ সামরিক অনুশীলন ও বিনিময়, সন্ত্রাসবিরোধী কর্মসূচি এবং নিরাপত্তা সহযোগিতার ক্ষেত্রে অংশীদারি বাড়ানোই এই সম্মেলনের লক্ষ্য।

বাংলাদেশ সরকারের আমন্ত্রণে এই সংলাপ ঢাকায় অনুষ্ঠিত হবে। এর আগে গত বছরের সেপ্টেম্বরে যুক্তরাষ্ট্রের হাওয়াই দ্বীপপুঞ্জে প্রথম প্রতিরক্ষা সংলাপ অনুষ্ঠিত হয়।

সোর্স: http://www.prothom-alo.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।