আমাদের কথা খুঁজে নিন

   

ভালোবাসা অর্জনের চেয়ে রক্ষা করা কঠিন!

নিপুণ লেখনীর শানিত গর্জন / লিখব আজ নিপুণ কথন

আমাকে যারা ভালবাসেন, তাঁরা আমার ভালো চান । ভালো চান বলেই ভুল করলে শুধরে দেন । বারবার ভুল করি, আর তাঁরা বারবার শুধরে দেন । তাদের থেকে আমি পেয়েছি অনেক, শিখেছিও অনেক । কাছের বড় ভাইদের থেকে পেয়েছি ভালোবাসা, পেয়েছি অশেষ স্নেহ ।

এগুলো আশীর্বাদ । পাশাপাশি, আমি মনে করি বড়দের বকাঝকাও একরকম আশীর্বাদ । যে ভালবাসে, সেই তো আবার বকে! তবে সবকিছুর যেমন একটা লিমিট আছে, তেমনি ভুল করারও একটা লিমিট থাকে । সমস্যাটা হল অভিজ্ঞতার অভাব । অভিজ্ঞতার ভাণ্ডার যত পূর্ণ হবে, আমাদের ভুল করার হারও ততটাই কমবে ।

কিন্তু, ততদিনে খুব বেশী দেরী হয়ে না যায়... আজ সন্ধ্যা থেকে এগুলোই ভাবছি বারবার । শেষ সুযোগ পেয়েছি ভালোবাসা রক্ষার । আশা করি, এই সুযোগটা কাজে লাগাতে পারব । তবে একটা শিক্ষা হয়ে গেলো । আর তাহলো- ভালোবাসা অর্জনের চেয়ে রক্ষা করা কঠিন!


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.