আমাদের কথা খুঁজে নিন

   

ঢাকায় ১৩ জনের মনোনয়নপত্র সংগ্রহ

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে মনোনয়নপত্র সংগ্রহ শুরু করেছেন সম্ভাব্য প্রার্থীরা। আজ বুধবার বেলা তিনটা পর্যন্ত ঢাকায় ১৩ জন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। ঢাকার সিনিয়র জেলা নির্বচন কর্মকর্তা শাহ আলম প্রথম আলো ডটকমকে জানিয়েছেন, আজই তাঁরা ১৩ জন সম্ভাব্য প্রার্থীর কাছে মনোনয়নপত্র বিতরণ করেছেন।

সবশেষ পাওয়া তথ্য অনুযায়ী নবম সংসদের চারজন সদস্য এবারও মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। তাঁদের মধ্যে ঢাকা-৯ আসনে সাবের হোসেন চৌধুরী, ঢাকা-১০ আসনে ফজলে নূর তাপস, ঢাকা-১৩ আসনে জাহাঙ্গীর কবির নানক, ঢাকা-১৪ আসনে আসলামুল হক মনোনয়নপত্র নিয়েছেন।

ঢাকা-৪ আসনের জন্য মনোনয়নপত্র নিয়েছেন জাতীয় পার্টির সৈয়দ আবু হোসেন বাবলা। এ ছাড়া ঢাকায় আরও যাঁরা মনোনয়নপত্র নিয়েছেন তাঁদের মধ্যে আছেন ঢাকা-৪ আসনে শফিকুর রহমান, মকবুল আহম্মদ মুক্তার, মুহাম্মদ মোশারফ হোসেন, ঢাকা-৫ আসনে শহিদুল ইসলাম, ঢাকা-৬ আসনে সিরাজুল ইসলাম, ঢাকা-১৪ আসনে সৈয়দ শহিদুল হক, ঢাকা-১৫ আসনে মোয়াজ্জেম হোসেন খান মজলিশ এবং ঢাকা-১৭ আসনে সাবেক ওয়ার্ড কাউন্সিলর ও আওয়ামী লীগের নেতা ওয়াকিল উদ্দিন।

২৫ নভেম্বর জাতির উদ্দেশে দেওয়া ভাষণে দশম সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার। তফসিল বাতিলের দাবিতে প্রধান বিরোধী দল বিএনপির নেতৃত্বাধীন ১৮-দলীয় জোট দুদিনের অবরোধ কর্মসূচি পালন করছে। তফসিল ঘোষণার পরদিন ঢাকায় কেউ মনোনয়নপত্র সংগ্রহ করেনি বলে জানিয়েছে ঢাকা জেলা নির্বাচন অফিস।

ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ২ ডিসেম্বর মনোনয়নপত্র দাখিলের শেষ দিন।

সোর্স: http://www.prothom-alo.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।