আমাদের কথা খুঁজে নিন

   

রাষ্ট্র কি আজ সাক্ষীদের নিরাপত্তা দিতে ব্যর্থ হয়নি ???



গ্রামের সহজ সরল মানুষকে এনে বানিয়েছেন কাদির মোল্লাকে শাস্তি দেওয়ার সাক্ষী। আমরা তো আর যুদ্ধ দেখিনি, তাই স্রষ্টাই ভাল বলতে পারবেন। কোনটা সত্যি আর কোনটা মিথ্যা। অপরাধীরা একদিন শাস্তি পাবে এটাই হচ্ছে চরম সত্যি সেটা যেই হোক না কেন । ইতিহাস আমাদের তাই বলে সেটা ধর্মীয় হোক আর পুরানো ইতিহাসই হোক।

শত্রুরা সব সময়ই চাইবে সাক্ষীদের ক্ষতিগ্রস্ করতে, তাদের নিরাপত্তা দেয়ার দায়িত্ব সম্পূর্ণ রাষ্ট্রের। কিন্তু সেই রাষ্ট্র কি আজ তাদের নিরাপত্তা দিতে ব্যর্থ হবে ??? তাদের কথা শুনে তো তাই মনে হচ্ছে। কয়েকদিন আগে পত্রিকায় দেখলাম, এক সাক্ষীর বাড়িতে হামলা, তার মাথা ফাটিয়ে দেয়া হয়েছে। রাষ্ট্র কি আজ তাদের নিরাপত্তা দিতে ব্যর্থ হয়নি ??? আর যারা তাদের অভয় দিয়ে সাক্ষী নিয়েছেন উল্টো আজ তারাই নিরাপত্তা খুঁজে বেড়াচ্ছেন, এই কোন রাষ্ট্রে করছি বাস ??????????????????? যেখানে ইনু তাদের নিরাপত্তা দিবে আজ উল্টো সে-ই , “জীবনের ঝুঁকির আশঙ্কা প্রকাশ করে সর্বোচ্চ নিরাপত্তা চেয়ে নির্বাচন কমিশনে চিঠি দিয়েছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। ”[link| Click This Link বিডি নিউজ লিঙ্ক]] তার নিজের জীবনের মুল্য কি এই দেশের মানুষের জীবনের মুল্যের চেয়ে বেশী ?? আচ্ছা, যদি তাই হয় তবে কত বেশী ?? ১০ জন মানুষের জীবনের মুল্যের সমান নাকি তার চেয়ে বেশী।

প্রতি মাসে এই দেশে এই সব রাজনৈতিক স্বার্থ হাসিলের লোভের যন্ত্রনায় শত শত লোভ মারা যাচ্ছে। তাদের কি মৃত্যু ভয় ছিল না। তাদের জীবনের কি কোন মুল্য ছিল না ?? উত্তর যদি হ্যা হয়, তবে ধিক্কার জানাই এই দেশের রাজনীতিকে আর তার নিতিহীন নেতাদের। রাস্তার মানুষ তোরা, এই দেশের সহজ সরল মানুষের ভোট পেয়ে পাস করার পর তোদের জীবনের মুল্য হয়ে যায়, তাদের জীবনের চেয়ে বেশী। নীতিহীন নেতা হল ফিতাহীন জুতার মতো যখন তখন খুলে যায়, মানে নীতি বদলে যায় ।

। হায়রে মানুষ, হায়রে নেতা কোথায় তোদের মানবতা। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.