আমাদের কথা খুঁজে নিন

   

ভালোবাসার কবিতাঃ নুপুর-হৃদয়

নুপুর নুপুর ঝুমুর তালে
মন দোলে আর প্রাণ দোলে,
বলব কথা শুনবো কথা
হৃদয় দিয়ে তোমার সনে ।
মেঘ বৃষ্টি কদম ফুলে
মন উদাসী, ক্লান্তি ভুলে,
শরৎ দোলে কাঁশ বনে তাই,
মন তোমাতে যায় ছুটে যায়।
মাঘের শীতে ওম আসেনা
রাত কেটে যায় জেগে জেগে
যখন তোমায় ছুঁতে পাবো
বুকে নিয়ে ঘুমিয়ে যাব,
কল্পনার এই ফাঁনুষ নিয়ে
বসে থাকি দৃষ্টি চেয়ে ।

কবে তুমি আমার হবে,
আর কতদিন কখন বল-
হৃদয়ে আজ নুপুর বাজে
কাছে এসে হাতটি ধর।
চোঁখ রাখ মোর চোঁখের সাথে
এসো খেলি দৃষ্টির খেলা।


নাকের পরে নাক ছুঁয়ে আজ
কাটিয়ে দেব সারাটি বেলা।
ঠোঁটের বাকে ঠোঁট ছোঁয়ালে
নাচবে নুপুর, দুলবে হৃদয়
সুখ সুখ সেই সুখের সময়
শুধুই দুজন নুপুর-হৃদয়।

রাখবে হাত আমার হাতে ?
মোদের যত দুঃখ আছে
চাঁদকে আজ সাক্ষী রেখে
করব সবই সমান ভাগ।
ছোট-বড় স্বার্থ যত
কিংবা হিংসা অহংকার
ভালোবাসার বিশ্বাসে সব
জীবন থেকে করব ত্যাগ।
পারবে তুমি ? সাহস আছে ?
কঠিন সময় আসবে যখন,
আমায় ছেড়ে পালাবে তখন ?
সুখের ভাগ সবাই চায়
কষ্টের সাথে কেঊ যে নাই !
প্রেম মানেতো কষ্টগুলো
দুজন মিলে নষ্ট করে
ফুঁরিয়ে যাওয়া জীবনটাতে
নতুন কিছু স্বপ্ন ঢেলে
সুখের বসত তৈরি করা ।


পারবে তুমি ? সাহস আছে ?

এই যে মেয়ে বলি তোমায়-
চিন্তা করে কদম ফেল ।
কালকে যদি বিশ্বাসেরা
তোমায় ছেড়ে উড়াল দেয়,
সুখগুলো মোর কেঁদে দেবে।
কষ্টগুলো সুযোগ পেয়ে
তালি দেবে সামনে এসে।
জীবন তখন উল্টে যাবে
ভাংবে নুপুর,কাঁদবে হৃদয় ।
হায় হায় হায় হাঁহাঁকার
দুঃখ-কষ্ট একাকার !
পারবে তুমি? পারবে সেদিন ?
নতুন করে স্বপ্ন নিয়ে
যন্ত্রণা যত ভুলে গিয়ে
শক্ত হাতে হাতটি ধরে
অনিশ্চিত ভবিষ্যতে এগিয়ে যেতে ?
এইযে মেয়ে বলছি তোমায়-
শুনছো তুমি আমার কথা ?
পারবে তুমি ? সাহস আছে ?

সবটি কথা শুনে আমার
হও যদি হও রাজি তুমি,
হাতটি রাখ হাতের পরে
চোঁখের পরে চোঁখ
ঠোঁটের সাথে ঠোঁট মিলিয়ে
মন্ত্র পড়ি ভালোবাসার......
‘ভুলে যাবনা’ শপথ নিয়ে
দুটি জীবন এক করি আজ ।

সোর্স: http://prothom-aloblog.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.