আমাদের কথা খুঁজে নিন

   

গোপনে ওয়েবক্যামের ছবি সংগ্রহ করছে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য

ইয়াহু ব্যবহারকারীদের ওয়েবক্যামে বিনিময় করা ছবি তাদের অজান্তেই সংগ্রহ করছে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের দুটি গোয়েন্দা সংস্থা 'জিসিএইচকিউ' ও 'এনএসএ'।

ঠিক কতজন ব্যবহারকারীর ছবি সংগ্রহ করা হয়েছে তা নিশ্চিত হওয়া না গেলেও এ সংখ্যা কয়েক লাখ বলে ধারণা করা হচ্ছে। খবরটি প্রকাশ করেছে দ্য গার্ডিয়ান।

গার্ডিয়ান প্রতিবেদন মতে, শুধু যুক্তরাজ্যের 'জিসিএইচকিউ'ই ২০০৮ সালের ছয় মাসে বিশ্বের বিভিন্ন স্থানে তোলা ১৮ লাখ ছবি সংগ্রহ করেছে। তবে এ বিষয়ে সম্পৃক্ততার কথা অস্বীকার করেছে ইয়াহু। সংবাদটি প্রকাশের আগে ওয়েবক্যামের ছবি সংগ্রহের বিষয়টি তারা জানত না বলেও দাবি করেছে প্রতিষ্ঠানটি।

মার্কিন গোয়েন্দা সংস্থা এনএসএর সাবেক কর্মী এডওয়ার্ড স্নোডেনের ফাঁস করা নথি থেকে এসব তথ্য প্রকাশ পায়।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।