বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (অবিভক্ত) সাবেক সহ-সভাপতি, খুলনা মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়নের সাবেক সভাপতি ও খুলনা থেকে প্রকাশিত দৈনিক সময়ের খবর সম্পাদক অ্যাডভোকেট কামরুল মুনীর (৬৫) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি...রাজিউন)। তিনি হৃদরোগে আক্রান্ত হয়ে ঢাকার ল্যাব এইড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গতকাল দুপুর সাড়ে ১২টার দিকে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী এক ছেলে ও এক মেয়ে, নাতি-নাতনি, আত্দীয়-স্বজনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
আজ সকাল ৯টায় শহীদ হাদিস পার্কে মরহুমের প্রথম নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। এর পর তার লাশ প্রেসক্লাব, আইনজীবী সমিতিতে নিয়ে যাওয়া হবে। পরে টুটপাড়া কবরস্থানে দাফন করা হবে বলে পরিবার সূত্রে জানা গেছে। কামরুল মুনীরের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে বিবৃতি দিয়েছেন খুলনার সব শ্রেণী-পেশার শীর্ষ ব্যক্তি ও সংগঠন।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।