আমাদের কথা খুঁজে নিন

   

গল্পের নাম কি দেওয়া যায়?

সুখীমানুষ

গল্পের নাম কি দেওয়া যায়?
**********************
মেয়ে ভেগে গেছে কারো সাথে। মা বাবা চুপচাপ অপেক্ষা করছে ফিরে আসার। কাক যেমন চোখ বন্ধ করে ভাবে সে দেখছেনা মানে কেউই দেখছেনা। পরিবারেরর লোকজনেরও একই অবস্থা দাড়ায়। এই ঘটনা মোটামোটি স্বাভাবিক।



এবার আসি একটু অন্যরকম ঘটনায়। ঘটনা বানানো না। তখন পড়ি সিক্সে। আমাদের পাশের স্কুলের এক শিক্ষকের বউ বারবার কোন না কোন ছেলের সাথে ভেগে যায়। বাচ্চাকাচ্চাদেরকে নিয়ে বেচারা কাকের মত চোক বন্ধ করে অপেক্ষায় থাকেন।

সেই অপেক্ষায় আছে তীব্র মায়, ভালোবাসা। কোথাও কোন অভিযোগ নেই। বারবার মনে মনে ভদ্রলোক দোয়া করতে থাকেন, যত যাই হোক ফিরে এসো। তোমার পরম আশ্রয় আমি আছি।
(ছোটবেলার স্মৃতি থেকে মূল ঘটনাটা নিয়ে একটা গল্প লেখা শুরু করলাম)


দেখতে দেখতে দশ বারোটা ছোটগল্প লেখা হয়ে গেলো!

অংকে মাষ্টার্স
নৃ কারিগর
ঘরের নেয়ে
গন্ধ বাবুর্চী
স্বপ্ন
যুথীর ভয়
কবি সঙ্গ
...
..
.
উপরের গল্পগুলো গল্পই আমারই চারপাশ থেকে দেখে লেখা।


হুবহুতো আর লেখা যায়না। তাই সামান্য একটু টুইষ্ট করে লেখা।

আচ্ছা এবারের যে গল্পটা লিখছি, বউয়ের প্রতি ব্যতিক্রম এই তীব্র ভালোবাসা নিয়ে, এর নাম কি দেওয়া যায়?

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।