মুক্ত করো ভয়, আপনা মাঝে শক্তি ধর নিজেরে কর জয় :) দিনকাল পাল্টাচ্ছে... আজকাল ছেলে-মেয়েরা নিজেদের পছন্দেই বিয়ে করে থাকে।
কিন্তু তারপরও পরিবারের পছন্দে বিয়ে করা থেমে যায় নি ।
অনেকেই বিয়ের ব্যাপারে পরিবারের মতামতের উপর নির্ভরশীল এবং বাবা-মায়েরাও নিজের পছন্দে
ছেলে বা মেয়েটির জন্য পাত্র বা পাত্রি খুঁজে থাকেন ।
পাত্র বা পাত্রি নির্বাচনের জন্য যে কয়টি বিষয় বাছাই করা হয়-
১/ ছেলে বা মেয়ের শিক্ষাগত যোগ্যতা
২/ছেলের বা মেয়ের পেশা (আজকাল অনেকেই চাকুরীজীবী মেয়ে চান )
৩/পরিবারের অবস্থা
৪/ পাত্রি চাইলে সবার আগে তার চেহারা-ছবি ভাল হতে হবে আর পাত্র হলে তাকেও হতে হবে সুদর্শন।
এখানে একটা ব্যাপার লক্ষণীয় পাত্রী রূপবতী হলে তার অন্যান্য যোগ্যতা শিথিল যোগ্য আর পাত্রের
অন্যান্য যোগ্যতা ঠিক থাকলে চেহারা তেমন ব্যাপার না ।
কিন্তু যে ব্যাপারটা সবার নজর এড়িয়ে যায় তা হচ্ছে ছেলে এবং মেয়ের মধ্যে মনের মিলটা কতখানি।
তাদের দুজনের মতাদর্শ এক কিনা ।
অথচ এক সাথে থাকতে গেলে এই বেপারটাই আমার কাছে মনে হয় সব চাইতে জরুরী ।
মেয়েটি হয়ত অসম্ভব চঞ্চল, সারাক্ষন হাসি তামাশায় সবাইকে মাতিয়ে রাখতে চায় ।
কিন্তু দেখা গেল তার সব দিক থেকে ঠিক থাকা বরটির এই মানসিকতা পছন্দ নয় সে চায় তার স্ত্রীর মধ্যে থাকবে গাম্ভীর্য ।
মেয়েটি তার নিজের মত করে চলতে ভালবাসে কিন্তু তার বর চাইল তার মধ্যে নিজের মতামত প্রতিষ্ঠা করতে ।
ফলাফল কি দাড়ায় ??
মন কষাকষি ঝগড়া একটি অসুখী দাম্পত্য জীবন।
কিন্তু পরিবারের সবার দিকে তাকিয়ে তারা হয়ত তাদের সমস্যা কাউকে বুঝতে দেয় না
সবার চোখে একটি সুখি দম্পতি আজীবন অসুখীই থেকে যায় ।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।