আমাদের কথা খুঁজে নিন

   

ক্যাম্প নউয়ে বদলে যাওয়া আতলেতিকো

বার্সেলোনার মাঠ ক্যাম্প নউয়ে মঙ্গলবার বাংলাদেশ সময় রাত পৌনে একটায় শেষ আটের প্রথম লেগের ম্যাচটি শুরু হবে।
বার্সেলোনার কোচ জেরার্দো মার্তিনো বলেছেন, তার দল বরাবরের মতো ছোট ও দ্রুত পাসের ফুটবলই খেলবে। মেসি-নেইমারদের কানে মার্তিনো দিচ্ছেন নিজেদের খেলার ধরনে বিশ্বাস রাখার মন্ত্র।
“নিজেদের প্রতি বিশ্বাস রাখতে হবে। আমরা সবসময় যেমন খেলি, এ ম্যাচেও সেই স্টাইলেই খেলতে হবে।


আতলেতিকোর কোচ দিয়েগো সিমেওনে 'আগুন' দিয়েই পাল্টা জবাব দিতে চান। সিমেওনেও তার শিষ্যদের পরামর্শ দিচ্ছেন রক্ষণ ঠিক রেখে প্রতি আক্রমণাত্মক ফুটবলে বার্সেলোনাকে দিশেহারা করে তুলতে।
“এটা হচ্ছে ভিন্ন ধারার ফুটবল খেলা দুটি দলের লড়াই। তারা বলের নিয়ন্ত্রণ রাখার চেষ্টা করবে; আর আমরা মাঠ নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করব। ”
চোট কাটিয়ে মাঠে ফেরার পর দারুণ ফর্মেই আছেন বার্সেলোনার ফরোয়ার্ড লিওনেল মেসি।

সর্বশেষ ১২ ম্যাচে ১৭ গোল করেছেন তিনি।
আতলেতিকোর দিয়েগো কস্তা তো পুরো মৌসুম জুড়েই দুর্দান্ত খেলছেন। স্প্যানিশ লা লিগায় এ পর্যন্ত দ্বিতীয় সর্বোচ্চ ২৫ গোল তার। তবে এ ম্যাচে তার খেলাটা অনিশ্চিত বলে স্পেনের এক টিভিকে জানিয়েছেন সিমেওনে।
লা লিগায় কেউ কাউকে হারাতে পারেনি।

তবে একদিক থেকে অবশ্য বার্সেলোনার চেয়ে এগিয়ে আতলেতিকো। বার্সেলোনার চেয়ে ১ পয়েন্ট এগিয়ে থেকে স্প্যানিশ লিগের পয়েন্ট তালিকায় শীর্ষে আছে আতলেতিকো।
 

সোর্স: http://bangla.bdnews24.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.