আমাদের কথা খুঁজে নিন

   

কক্সবাজারে বিপুল পরিমাণ স্বর্ণালঙ্কার উদ্ধার



চকরিয়ার পৌরসভা এলাকার বায়তুল শরফ সড়কের মহাজন নন্দরাম ধরের বাড়িতে রোববার রাত ১২টা থেকে ভোর ৫টা পর্যন্ত চালানো অভিযানে ২৭ কেজি ৭৬৫ গ্রাম স্বর্ণালঙ্কার ও নগদ ১১ লাখ ৪৯ হাজার ৯৫২ টাকাও পাওয়া যায়।

এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য নন্দরাম ধর এবং তার দুই ছেলে পলাশ ও সুমনকে আটক করা হয়েছে।

আাটক নন্দরামের পরিবারের পক্ষ থেকে তাকে লাইসেন্সধারী ব্যবসায়ী বলে দাবি করা হয়েছে।

এ ঘটনার পর আটকদের মুক্তির দাবিতে কক্সবাজার জেলা জুয়েলারি সমিতি অনির্দিষ্টকালের ধর্মঘট ডেকেছে।
অভিযানে নেতৃত্ব দেয়া বিজিবির কক্সবাজার ১৭ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল খন্দকার সাইফুল ইসলাম জানান, রোববার রাত ১২টার দিকে মহাজন নন্দরাম ধরের বাড়িতে অভিযান চালানো হয়।


পরে পুলিশ ও একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে স্বর্ণালঙ্কার ও টাকা জব্দ করে চকরিয়া থানায় নেয়া হয়। থানায় পরিমাপ করে ২৭ কেজি ৭৬৫ গ্রাম স্বর্ণালংকার পাওয়া গেছে।

চকরিয়া থানার ওসি মোহাম্মদ ফরহাদ জানিয়েছেন, এ ব্যাপারে বিজিবি বাদী হয়ে স্বর্ণ চোরাচালান ধারায় মামলা করবে।
মহাজন নন্দরাম ধরের স্ত্রী পারুল বালা ধর অভিযোগ করেন, তার স্বামী লাইসেন্স নিয়েই বন্ধকী ব্যবসা করেন। তাদের ঘর থেকে উদ্ধার করা স্বর্ণালঙ্কার স্থানীয় গ্রামবাসীর বন্ধকী স্বর্ণ।


নন্দরাম অনেকদিন ধরেই বৈধভাবে ব্যবসা করছেন বলেও দাবি করেন তিনি।

ঘটনার পর নন্দরাম ধরের কাছে বন্ধক রাখা স্বর্ণের মালিকরা চকরিয়া থানায় জড়ো হন।
তারা বলছেন, নিজেদের প্রয়োজনেই তারা মহাজনের কাছে স্বর্ণ বন্ধক রেখে টাকা নিয়েছেন।
তবে একজন মহাজন তার ঘরে এত বিপুল পরিমাণ স্বর্ণ কীভাবে রাখেন, প্রশ্ন তুলছেন কক্সবাজারের জেলা প্রশাসক মো. রুহুল আমিন।
“এসব স্বর্ণ নিয়ে অনেক বড় ঘটনাও ঘটে যেতে পারতো।


এদিকে বিজিবি মহাজন নন্দরাম ধরের ঘরের দরজা ভেঙ্গে ঢুকে তার পরিবারের সদস্যদের  মারধর করেছে বলে অভিযোগ ওঠেছে।  
অভিযানের ছবি তোলার সময় বিজিবি সদস্যদের হাতে লাঞ্ছিত হয়েছেন কালের কন্ঠের চকরিয়া প্রতিনিধি ছোটন কান্তি নাথ। বিজিবি সদস্যরা তার ক্যামেরা এবং মোবাইল নিয়ে গেছেন।
বিজিবি অধিনায়ক খন্দকার সাইফুল ইসলাম ক্যামেরা ও মোবাইল ফিরিয়ে দেয়ার কথা বললেও বেলা ১১ টা পর্যন্ত মোবাইল ও ক্যামেরা ফিরে পাননি বলে জানিয়েছেন ছোটন কান্তি নাথ।
অনির্দিষ্টকালের ধর্মঘট
মহাজন নন্দরাম ধরের বাড়িতে অভিযান চালিয়ে স্বর্ণালঙ্কার উদ্ধারের প্রতিবাদে সোমবার বেলা ১১ টা থেকে অনির্দিষ্টকালের ধর্মঘট শুরু করেছে কক্সবাজার জেলা জুয়েলারি মালিক সমিতি।


একই সঙ্গে এ ঘটনার প্রতিবাদে চকরিয়ায় প্রতিবাদ সভা, বিক্ষোভ করেছে চকরিয়া জুয়েলারি মালিক সমিতি।
কক্সবাজার জেলা জুয়েলারি মালিক সমিতির সভাপতি ঝন্টু ধর জানিয়েছেন, বিজিবি, পুলিশ ও ম্যাজিস্ট্রেট বৈধ স্বর্ণ ব্যবসায়ী মহাজনকে হয়রানির করতেই এ অভিযান চালিয়েছে।
“এর প্রতিবাদে বেলা ১১টা থেকে কক্সবাজার জেলা জুয়েলারি মালিক সমিতি অনির্দিষ্টকালের ধর্মঘট শুরু করেছে। প্রয়োজনে সারা দেশে ধর্মঘট ডাকা হবে। ”


সোর্স: http://bangla.bdnews24.com

এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।