আমাদের কথা খুঁজে নিন

   

স্কুলছাত্র শ্রমিকসহ সাত জেলায় ৯ জন নিহত

স্কুলছাত্র শ্রমিকসহ সাত জেলায় নয়জন নিহত হয়েছেন। ব্রাহ্মণবাড়িয়া : নবীনগর-কোম্পানীগঞ্জ সড়কে নসিমনের ধাক্কায় স্কুলছাত্র তুষার চন্দ্র দাস (৭) নিহত হয়েছেন। এদিকে সোমবার রাতে সদর উপজেলার সুহিলপুর নামক স্থানে সিএনজি অটোরিকশা ও ভ্যানের সংঘর্ষে অজ্ঞাত পরিচয় ভ্যান চালক মারা যান। চাঁপাইনবাবগঞ্জ : নাচোলের হাজিডাঙ্গা পেট্রোল পাম্প এলাকায় ট্রাকচাডায় সফিকুল ইসলাম (৫৫) নামে কৃষক নিহত হয়েছেন। হবিগঞ্জ : ঢাকা-সিলেট মহাসড়কের মাধবপুরের রতনপুর এলাকায় মাইক্রোবাস চাপায় অজ্ঞাত পরিচয় দুজনের মৃত্যু হয়েছে।

চট্টগ্রাম : নগরীতে ট্রাকচাপায় মাওলানা দিদারুল আলম নামে এক মসজিদের ইমাম নিহত হয়েছেন। রাজারহাট : কুড়িগ্রামের রাজারহাটে গতকাল টলির ধাক্কায় একজন নিহত ও তিনজন গুরুতর আহত হয়েছেন।   টাঙ্গাইল : ঘাটাইলের ক্যান্টনমেন্ট মোড় শাহপুর নামক স্থানে গতকাল সন্ধ্যায়     বাস চাপায় মোটরসাইকেল চালক লিটন নিহত হয়েছেন। নারায়ণগঞ্জ : ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডের মাস সিএনজি স্টেশনে প্রাইভেট কারচাপায় ভ্যানচালক মমিনুল (৪৫) নিহত হয়েছেন। তিনি ফতুল্লার অ্যাবলন গার্মেন্টের ভ্যানচালক।

সোর্স: http://www.bd-pratidin.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.