আমাদের কথা খুঁজে নিন

   

মাগুরায় সড়ক দুর্ঘটনায় স্কুলছাত্র নিহত

মাগুরা শহরের ভায়নার মোড় এলাকায় আজ সোমবার সকালে স্কুলে যাওয়ার সময় বাসের চাপায় আব্দুর রহমান ফাইম (৮) নামে এক স্কুলছাত্র নিহত হয়েছে। এসময় তার সাথে থাকা দাদা আব্দুর রহিমকে মারাত্বক আহত অবস্থায় মাগুরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ফাইম শহরের দোয়ারপাড় দরিমাগুরা এলাকার স্কুল শিক্ষক মাসুদুর রহমানের ছেলে ও শুভেচ্ছা প্রিপারেটরি স্কুলের ২য় শ্রেণীর ছাত্র।

এ ঘটনায় বিক্ষুব্ধ জনতা বাসটিতে ভাঙচুর চালায় ও ঢাকা খুলনা মহাসড়কে প্রায় ২ ঘণ্টা অবরোধ করে রাখে।

জানা যায়, সকালে ফাহিমের দাদা সাইকেলে করে স্কুল যাচ্ছিল। সাইকেল ভাইনা মোড়ে আসার পর পেছন থেকে গড়াই পরিবহন নামে যাত্রীবাহী একটি বাস পেছন থেকে তাদের চাপা দেয়। এতে বাসের চাপায় ঘটনাস্থলেই ফাইম  মারা যায় এবং তার দাদা আব্দুর রহিম আহত হন।

এ ঘটনার বিচারের দাবিতে বিক্ষুব্ধ জনতা ঢাকা-খুলনা মহাসড়কে ব্যারিকেড দিয়ে অবরোধ করে রাখলে সকাল ৮টা থেকে ১০টা পর্যন্ত প্রায় ২ ঘণ্টা ওই মহাসড়কে যান চলাচল বন্ধ থাকে।পরে পুলিশ সুপার (এসপি) জিহাদুল কবির ঘটনাস্থলে পৌঁছে এ ঘটনার বিচারের আশ্বাস দিলে বিক্ষুব্ধরা ব্যারিকেড তুলে নেন। 

সোর্স: http://www.bd-pratidin.com/

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.