চেনা সাথি সঙ্গে লইয়া পরপারে যাওরে মনা যেজন হইবে মুর্শিদ মাওলা তারে আগে চিননা ঐ মুর্শিদ হয় অমুল্য রতন মনি মানিক্য কাঞ্চন ওরে যেজন চিনে লয় আপন তার হারাবার ভয় থাকেনা ঐ মুর্শিদ হাটে খোদা মিলে দিলে ঈমানের বাতি জ্বলে যেন নায়েবে রাছুল মুর্শিদ হলে অহে তাজিমে ঝরবে গোনা ঐ । ভাবুকে কয় মুর্শিদ কাবা দয়াল নবী কাবার কাবা ওরে করে দেখ মুর্শিদের সেবা মিলবে দুনিয়া ও আখেরাতের সওদা খানা ঐ । সত্য সাধক একজন মিললে চরন বন্ধি হইও তার মুর্শিদ ছাড়া খোদা পাবে সাধ্য বা রয় কার মুর্শিদ আমার দয়ার ভাণ্ডার জগতে নাম হয় প্রচার বাতিনি তার প্রেমের কারবার নুরে নুরে চেহারায়ে আনোয়ার ঐ মুর্শিদ আমার হয় বড়পীর পিরানে পীর ও দস্তগির রুহের রূহানী জিন্দা শীর আউলিয়া শিরমনি প্রচার ঐ মুর্শিদ আমার শাহ জালাল ইসলামের ও ধরিল হাল ভারত বাংলায় ওরে নিশান কত কেরামতি প্রকাশ তার ঐ মুর্শিদ আমার নায়েবে রাছুল দিলে ফুটে ঈমানের ফুল পার হইতে দুজাহা কুল ভক্ত সাজ আগে তার ঐ মানব জনম লইলে ভবে মানুষ হওয়া সুজা নয় মুর্শিদ বানায় সোনার মানুষ আগে লও তার পরিচয় । মুর্শিদ আমার দয়াল নবী মুমিনেরও ধ্যানের ছবি দেখলে ছবি মজনু হবি তার নুরেরও বারী দ্বারায় ঐ আল্লাহু যাকে সৃজন করে ডাকে মুহাম্মাদ নাম মধুর সুরে ত্রিভুবন বানাইল তার খাতিরে নবীজীর নুরের রউশনায় ঐ । খাটি মানুষ নবীর পাগল খাওনা সে ঈমানের জল ফুটিলে সে প্রেমেরও ফল মুর্শিদ মিলে দিল কাবায় ঐ । ভাবুকমাসউদ কয় নজর করে সওদা কর মুর্শিদ বাজারে নায়েবে রাছুলের চরন ধরে হায় সোনার মানুষ হওয়া যায় ঐ
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।