প্রদীপ হালদার,জাতিস্মর। কোন্ বিধাতা বানালো তোমারে এত রূপ দিয়া-প্রদীপ হালদার
কোন্ বিধাতা বানালো তোমারে এত রূপ দিয়া
দুটি নয়ন জুড়িয়ে গেলো তোমার দেখা পাইয়া।
তুলি দিয়ে আঁকলো আঁখি আঁখি হলো আঁকিয়া
মুচকি হাসি এঁকে দিলো ঠোঁট দুটোকে রাঙিয়া।
নয়ন দুটি তাকিয়ে আছে কাজল টেনে দিয়া
রূপোর কাঁটা গাঁথা আছে মাথায় খোঁপা বাঁধিয়া।
রূপবতী কন্যা তুমি নেইকো রূপের সীমানা
কোন্ বিধাতা বানালো তোমারে এত রূপ দিয়া।
তুমি কি খুঁজেছো কখনো তোমার মধ্যে আমাকে-প্রদীপ হালদার
তুমি কি খুঁজেছো কখনো তোমার মধ্যে আমাকে
তুমি কি দেখেছো কখনো নদী যায় সাগরে।
তুমি কি ভেবেছো কখনো ভালোবাসা ডাকে আমারে
তুমি কি জেনেছো কখনো পাখী ওড়ে বাতাসে।
না বলা কত কথা জমে আছে আমার এই হৃদয়ে
একদিন বলা হয়ে যাবে সব কথা যখন তুমি পাবে আমারে।
মন চাই তোমাকে নিয়ে কিছু কথা লিখি-প্রদীপ হালদার
মন চাই তোমাকে নিয়ে কিছু কথা লিখি
মন চাই তোমাকে নিয়ে কিছু কথা বলি।
মন চাই তোমাকে নিয়ে স্বপ্ন দেখি
মন চাই তোমাকে নিয়ে কবিতা লিখি।
মন কত কি চাই তোমাকে নিয়ে ভাবনার জগতে ডুবি
মন চাই তোমাকে নিয়ে আমি কত সুখি।
আমি তখন থেকে চেয়ে আছি নীল আকাশের পানে-প্রদীপ হালদার
আমি তখন থেকে চেয়ে আছি নীল আকাশের পানে
স্বপ্নে তুমি দেখা দিলে স্বপ্ন যাদুর টানে।
ঝড়ো হাওয়া বয়ে গেলো গাছের পাতা দুলিয়ে ।
ঘুম ভাঙিয়ে চলে গেলে হৃদয় খানি খুলিয়ে।
আমি ভাবি তোমার কথা সন্ধ্যাবেলার নির্জনতায়
তুমি তখন প্রদীপ জ্বেলে সন্ধ্যারতির আরাধনায়।
তোমায় নিয়ে স্বপ্ন দেখে তোমায় নিয়ে লেখা
নীল আকাশের পানে চেয়ে তুমি দিলে দেখা। ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।