ঢাকা শহরে মধ্যরাত পর্যন্ত সব ধরনের মিছিল-সমাবেশ নিষিদ্ধ থাকায় গণজাগরণ মঞ্চে আজ সোমবার কোনো কর্মসূচি নেই। তবে পরবর্তী সময়ে আন্দোলন চলতে থাকবে বলে মঞ্চের পক্ষ থেকে জানানো হয়েছে।
আজ সোমবার দুপুরে টিএসসির মুনীর চৌধুরী মিলনায়তনে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে গণজাগরণ মঞ্চের মুখপাত্র ইমরান এইচ সরকার এসব কথা বলেন।
ইমরান এইচ সরকার বলেন, গণজাগরণ মঞ্চ কোনো নির্দিষ্ট জায়গায় হয়নি। এটি মানুষের ঐক্যের ফসল।
তাই মঞ্চ অটুট আছে। মঞ্চ তাদের কার্যক্রম চালিয়ে যাবে।
গণজাগরণ মঞ্চ জায়গা পরিবর্তন করবে কি না, জানতে চাইলে মঞ্চের আরেক সদস্য মারুফ রসুল বলেন, ‘আমাদের কোনো বড় কর্মসূচি থাকলে সেটি শাহবাগের প্রজন্ম চত্বরেই হবে। ’
সংবাদ সম্মেলনে ঘাতক দালাল নির্মূল কমিটির ভারপ্রাপ্ত সভাপতি শাহরিয়ার কবির, শহীদজায়া শ্যামলী নাসরিন চৌধুরী প্রমুখ উপস্থিত ছিলেন।
ঢাকা শহরে আজ বেলা ১১টা থেকে মধ্যরাত পর্যন্ত সব ধরনের মিছিল-সমাবেশ নিষিদ্ধ ঘোষণা করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।