দেশবাসীকে নিজের ই-মেইল আইডি এবং মোবাইল টেলিফোন নম্বর দিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গতকাল জাতীয় সংসদে নিয়মিত প্রশ্নোত্তর পর্বে স্বতন্ত্র সংসদ সদস্য মোহাম্মদ ফজলুল আজিমের এক প্রশ্নের উত্তর দিতে গিয়ে তিনি দেশবাসীকে নিজের নম্বর দেন।
নিজের টেলিফোন নম্বর দেশবাসীকে দেওয়ার আগে তিনি বলেন, আমাদের পরিবারের নাম ভাঙিয়ে কেউ যদি কিছু করতে চায় তাহলে আমাকে জানান। আমি সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেব। আমার পরিবার বলতে আমি, আমার ছোট বোন রেহানা এবং ৫ ছেলেমেয়ে।
এর বাইরে আমাদের কোনো পরিবার নেই। আমাদের পরিবার কোনো ধরনের দুর্নীতির সঙ্গে সম্পৃক্ত নয়। কারণ আমরা কোনো ধরনের দুর্নীতির সঙ্গে সম্পৃক্ত নই। আমরা দেশবাসীর জন্য কাজ করি। দুর্নীতি করি না।
আমার ই-মেইল নম্বর হচ্ছে , আর মোবাইল নম্বর 01711520000 এবং 01819260371।
লিংক ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।