আমাদের কথা খুঁজে নিন

   

চিত্রা সিং এর গান কিংবা আমার পেছনে হাঁটা

যারা উত্তম কে উচ্চকন্ঠে উত্তম বলতে পারে না তারা প্রয়োজনীয় মুহূর্তে শুকরকেও শুকর বলতে পারে না। এবং প্রায়শই আর একটি শুকরে রুপান্তরিত হয়। চিত্রা সিং এর গানগুলো আমাকে পেছনের এক সময়ের কথা মনে করিয়ে দেয়। সেটা শৈশবের এক স্মৃতি, এক উপজেলা হাসপাতালের ক্যাম্পাসে ছোট ছোট পায়ে বিশাল এক মাঠে একা দাঁড়িয়ে আছি। ঘনঘন বিদ্যুৎ চমকাচ্ছে।

আর আমি ভয়েভয়ে কেঁপে উঠছি। কিন্তু কোনভাবেই মাঠ ছেড়ে যেতে চাইছি না। গানগুলো শুনেছি ন্যাশনাল স্টেরিওতে, মা ইন্দোনেশিয়া থেকে নিয়ে এসেছিলেন। ক্যাসেট এর ছবিতে চিত্রা সিং, ভেতরে লিরিক্স । মজাটা হল; সেই একই সময়ে মাঠে দাঁড়িয়ে আমি কল্পনা করছি এক মন খারাপ করা আন্টির কথা, তার লম্বা চুলের কথা যার কপালে বড় টিপ।

কার ওপর তার অভিমান, কি নিয়ে কষ্টে ছিলেন কিছুই জানিনা। নারী-পুরুষের সর্ম্পকের কিছুই বুঝিনা আমি তখন। খুবই ছোট। কিন্তু আন্টির কোন কষ্ট আছে বুঝতাম। একটু গোপন।

আশির দশেকর গোপনীয়তা যেমন হয়। সেই আন্টির নাম কি, কি করতেন কিছুই মনে নেই। তবে উপলব্ধিটা মনে আছে। এর প্রায় ১৫-১৭ বছর পর, অনার্স ফার্স্ট ইয়ারে চিত্রা সিং এর সিডি উপহার দিয়েছিল মৌরি। সময়ের তুলনায় ননফেশানেবল এক টেস্ট।

আবেগের এই ধরণ বেশি গদগদ, ওল্ডি ওল্ডি ছিল। কিছুটা আন ইম্প্রেসডও হয়েছিলাম। কিন্তু ওর মৌলিকত্ব ছিল এটাই। এখন সেটাকে সম্মান করি খুব। আজকে হুট করে চিত্রা সিং এর গান।

জগৎ পাল্টেছে অনেক এবং আমিও। কিন্তু গানটা পাল্টায়নি একটুও এবং ভেবে দেখলাম আমিও পাল্টাইনি একটুও। আমি আমার শৈশবের চোখ নিয়ে নতুন অনেক চশমা পড়েছি ঠিকই; কিন্তু, সুরের সাথে মানুষের সর্ম্পক আর অলিতেগলিতে লুকানো উপন্যাস আমি ঠিকই দেখতে পারি অবলীলায়। আমি ফিরে যাই ২৫ বছর আগে, গুণতে পারি মানুষের ধারাপাত। রং বদলায় মানুষ, রং বদলায় বেদনা কিন্তু সৃষ্টি থাকে অমলিন।

আকাশ মেঘে ঢাকা আকাশ মেঘে ঢাকা শাওন ধারা ঝরে যেদিন পাশে ছিলে সেদিন মনে পড়ে সেদিনও এই ক্ষনে সজলও ছিলো হাওয়া কেয়ার বনে তারো ছিলো যে আশা যাওয়া যুঁথির সুরভিতে আঙ্গিনা ছিলো ভরে এখনো সেই স্মৃতি বুকেতে বয়ে চলি নিজেরো সাথে আমি নিজেই কথা বলি স্মৃতির মনিমালা সবার চেয়ে দামি আজও তা পড়ে আছি ভুলিনিতো কিছু আমি এখনো বসে আছি হারানো খেলা ঘরে আকাশ মেঘে ঢাকা শাওন ধারা ঝরে যেদিন পাশে ছিলে সেদিন মনে পড়ে -------------------------------------- চিত্রা সিং  ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।