আমাদের কথা খুঁজে নিন

   

চিত্রা

তোমার বাহুতে বাঁধিনি বৃষ্টির বারমাসি গান অথচ কেবল পাঁজরে তুলছো মেঘ আর হয়ে উঠছো জলের ছবকে পুরাঙ্গনা তোমার ওই নারাঙ্গীদ্বয়ে একবার যদি রাখো আমি ঠিক রোদ হয়ে যাবো আর পূর্ণেন্দু রাতে বাহুয় রেখে দেবো একঘোড়া তেজ আর চুষে নেবো আষাঢ়ী মেঘের ডাক ঢেলে দেবো এক লক্ষ নারীর জল রেখে দেবো জিয়ন পারদে সুখ আর তোমার বক্ষছেদ করে হয়ে যাবো বৃষ্টি আর উনুনের তাপ এভাবেই আমি ভিজে যেতে চাই এভাবেই আমি পুড়ে যেতে চাই। আদিম বৃষ্টির মত তুমি নারী হয়ে গেলে তোমার যোনিকন্ঠে আমার আত্মাহুতিই বেশি কাম্য হতে পারে।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।