আমাদের কথা খুঁজে নিন

   

চিত্রা।

যা কিছু করবো সত্য, যা থাকবে যুক্তিও তর্কের উর্ধে।

১৫ ফেব্রুয়ারি ২০১০. চিত্রা। ............................... তোমার রুপের নদীতে চোখ রাখতে আমি প্রথম বিভ্রান্ত হয়েছিলাম আর কালোকেশী চুলের উজ্জ্বল কারিশমায় ফুটে উঠতো এই রুপসী বাংলার মুখ! তোমার মুগ্ধময় গঠনতন্ত্রে হার মানবে পৃথিবীর সকল শিল্প আমি নিতান্তই সঙ্কচিত হই এবং তোমার স্রষ্টার প্রতি জানাই ধন্যবাদ। আমার বিনিদ্র জীবনে তুমি জেগে তোল আমায় নিস্তব্ধ জগতের পাথর স্মৃতিহয়ে আর তোমার স্বপ্ন সুখের প্রকৌপে লাগে ঘোর অনন্যতা। আমার মনে জেগে ওঠে জীবনের নতুন স্বপ্ন আরো উন্মুখ হই নতুন পবিত্রতায় কোন এক কর্মহীন প্রহরে তোমার সৌন্দর্যে আমি প্রথম মুগ্ধহই। সেদিন এই শহরের জনপদ ভেসে গিয়েছিলো কালোজলে তোমার ঠোট স্তব্ধ আর নাক ছিলো ঐ প্রাচ্যের মীনারের মতো স্থায়ী।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।