আমাদের কথা খুঁজে নিন

   

একজন মুক্তিযোদ্ধাকে বাচাতে এগিয়ে আসুন।

আমি বেঁচে ছিলাম অন্যদের সময়ে কথায় আছে শহরে আগুন লাগলে দেবালয়ও এড়ায়না। সত্যিকার অর্থেই আমরা নির্লজ্জ জাতি যারা কিনা আপন অস্তিত্ব কি জিনিস তাই জানি না। একটিবার কল্পনা করতে পারেন কতটা মর্মান্তিক হতে পারে এই দৃশ্যটা? একজন মুক্তিযোদ্ধার এভাবে নিয়তির কাছে অসহায় আত্মসমর্পণ করে চোখের জল ফেলা বোধ করি শুধু বাংলাদেশ বলেই সম্ভব। আর আমরা বাঙ্গালি বলেই হয়ত মানুষকে তার প্রাপ্য সম্মানটুকু থেকে বঞ্চিত হতে হয়। একাত্তরের রনাঙ্গনে প্রানের মায়াকে তুচ্ছ মনে করে নিজের মাতৃভূমিকে রক্ষার জন্য অস্ত্রনিয়ে শত্রুর বুকে ঝাপিয়ে পড়া সেই সব অসীম সাহসী বীরদের একজন এই ক্রন্দনরত মানুষটি!!! কিছুদিন আগে উনি সাউথ ইস্ট বিশ্ববিদ্যালয়ের(SOUTH EAST UNIVERSITY) সামনে সাহায্য চাইছিলেন বাঁচার জন্য ! উনার কিডনিতে সমস্যা এবং একটি পায়ে সমস্যা ! উনার সঠিক চিকিৎসা না করাতে পারলে উনি চিরতরে পঙ্গু হয়ে যেতে পারেন ! হাসান সঙ্গীত (Hasan Songgit) নামের সাউথ ইস্ট বিশ্ববিদ্যালয়ের ছাত্রের কল্যাণেই এই মুক্তিযোদ্ধার কথা আমরা জানতে পারি।

আপনারা যে কেউ চাইলেই হাসান সঙ্গিতের মাধ্যমে এই মুক্তিযোদ্ধার সাথে দেখা করতে পারেন। তাকে সাহায্যের হাত বাড়িয়ে দিতে পারেন। সামর্থ্যবাণ ও হৃদয়বাণদের প্রতি অনুরোধ থাকবে যার যার অবস্থান থেকে আমরা উনার পাশে এসে দাড়াই। আমাদের সামান্য সম্মান প্রদর্শন , সামান্য কৃতজ্ঞতাবোধ হয়ত এক মহান মুক্তিযোদ্ধার সুস্থতার কারন হয়ে দাড়াতে পারে। আমি সবাইকে অনুরুধ করবো না ! কারন সবার হয়তো সেই সামর্থ্য নেই ! কিন্তু যাদের সামর্থ্য আছে, তারা যদি পারেন, একটু সাহায্য করবেন ! অ্যাকাউন্ট নং :সোনালি ব্যাংক (উত্তরা শাখা) 0000002079248 মোবাইল নং: 01817547056 (হাসান সঙ্গীত) হাসান সঙ্গীত এর ফেসবুক প্রোফাইল- fb/hasan.songgit বিঃ দ্রঃ - আপনারা যে কেউ চাইলেই হাসান সঙ্গিতের মাধ্যমে এই মুক্তিযোদ্ধার সাথে দেখা করতে পারেন।

তাকে সাহায্যের হাত বাড়িয়ে দিতে পারেন। বিস্তারিত জানতে ক্লিক করুন - Click This Link ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.