যখন পড়বে না মোর পায়ের চিহ্ন এই বাটে.
খুব সহজেই আপনি বানাতে পারেন তন্দুরী চিকেন। এ জন্য যা যা লাগবে -
উপকরণঃ
১। সাইজ মত মুরগীর টুকরা (৭/৮ টা)
২। লবণ
৩। তন্দুরী মসলা
৪।
তেল
৫। একটি ৩৫০ ডিগ্রী তাপ ধারণ ক্ষমতা সম্পন্ন নিন স্টিকি ট্রে
যেভাবে করবেনঃ
১। ভাল মত মুরগীর টুকরো গুলো ধুয়ে নিন
২। একটি শুকনো পাত্রে টুকরো গুলো রেখে লবণ, মসলা ছিটিয়ে ভাল মত মাখুন।
৩।
তেল ঢালুন। এবং আবার মাখুন ।
৪। ট্রে তে সাজিয়ে ওভেনে দিয়ে দিন (৩৫০ ডিগ্রীতে) ।
৫।
প্রথমে ৪৫ মিনিট দিতে পারেন (আপনার ইচ্ছে) ।
৬। ৪৫ মিনিট পর বের করে উল্টে দিন এবং ১৫ / ২০ মিনিটের জন্য আবার ওভেনে দিন।
ব্যাস! হয়ে গেল।
বোনাস রেসিপিঃ খিচুরী রান্না
আমি ভাত, খিচুরী এসব করি রাইস কুকারে।
তাই আসুন রাইস কুকারে খিচুরী রান্না কিভাবে করে দেখে নেই।
উপকরণঃ
১। পেয়াজ কুচি
২। দারচিনি
৩। তেল
৪।
লবণ
৫। মরিচ
৬। লবংগ
৭। হলুদের গুড়া
৮। মরিচের গুড়া
৯।
মশুর ডাল
১০। ভাত
যেভাবে করবেনঃ
১। আপনার রাইস কুকার যদি ৩ পটের হয় তাহলে ২ পট ভাত আর আধা পটের কম মশুর ডাল নিন।
২। ১/২ বার ধুয়ে নিন
৩।
এরপর সব উপকরণ একটা পর একটা ঢালুন রাইস কুকারে (পরিমাণ মত)।
৪। ভাল মত মিশিয়ে নিন
৫। পানি দিন ৩ পটের রাইস কুকারে ৪ পট।
ব্যাস! হয়ে গেল খিচুরী রান্নাখুব সহজেই।
বিঃদ্রঃ মাহবু১৫৪ এর রান্নাঘর থেকে।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।