আমাদের কথা খুঁজে নিন

   

মৃত্যুর আগে পাঁচবার আস্তানা পরিবর্তন করেছিলেন ওসামা

দ্য বেঙ্গলি টাইমস ডটকম ডেস্ক টুইন টাওয়ারে হামলার পর নয় বছর পাকিস্তানে অবস্থান করেছিলেন ইসলামী চরমপন্থী গোষ্ঠী আল কায়দার নেতা ওসামা বিন লাদেন। গত বছর মার্কিন বাহিনীর হামলায় নিহত হওয়ার আগ পর্যন্ত একটি নিরাপদ আশ্রয় পেতে পাঁচবার বাসা বদল করেন তিনি। এর প্রতিটিই ছিল তার নিরাপদ আস্তানা। এই সময়ের মধ্যে তিনি চারটি সন্তানের জনকও হন, যাদের মধ্যে দু’জনের জন্ম হয় সরকারি হাসপাতালে। সম্প্রতি পাকিস্তানের তদন্তকারী দলকে এসব তথ্য জানিয়েছেন লাদেনের সবচেয়ে ছোট স্ত্রী।

লাদেনের এসব তথ্য প্রথমবারের মতো প্রকাশিত হয় বৃহস্পতিবার পাকিস্তানের ডন পত্রিকায়। পরে তা নিউইয়র্ক টাইমসেও প্রকাশিত হয়। তবে এসব তথ্যের সবই পুরোপুরি সত্য কিনা, সে সম্পর্কে নিশ্চিতভাবে কোন মন্তব্য না করলেও লাদেনের সে সময়ের গতিবিধির সঙ্গে এসব তথ্য অনেকটাই সঙ্গতিপূর্ণ বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা। ২০০১ সালে টুইন টাওয়ার হামলার পর থেকেই লাদেন পরিণত হন দুনিয়ার শীর্ষ সন্ত্রাসীতে। যুক্তরাষ্ট্রের মোস্ট ওয়ান্টেড এই মানুষটি কিভাবে এতদিন পাকিস্তানে জায়গা বদল করে করে লুকিয়ে থাকতে পারলেন, সেটা এখন অবাক করছে অনেককেই।

আর লাদেনের বিধবা স্ত্রীদের জবানবন্দি এরকম অনেক প্রশ্নের উত্তরের ওপরই আলোকপাত করতে পারবে বলে আশা করছেন গোয়েন্দারা। বর্তমানে ওসামা বিন লাদেনের তিন বিধবা স্ত্রী ইসলামাবাদে গৃহবন্দি আছেন। তাদের দুই সন্তানও বিচারিক প্রক্রিয়ার অন্তর্ভুক্ত হয়েছে। বিন লাদেনের স্ত্রী, ৩০ বছর বয়সী অমল আহমদ আবদুল ফাতেহ এই তালেবানের শীর্ষ নেতার শেষ জীবন সম্পর্কে অনেক গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ করেছেন। পাকিস্তানের অভিবাসন আইন ভঙ্গের দায়ে পাঁচ বছর কারাদণ্ডের শাস্তি পেতে হতে পারে বিন লাদেনের দুই কন্যা মরিয়ম (২১) ও সুমায়াকে (২০)।

লাদেনের বড় দুই স্ত্রী খাদিরা হুসেইন সাবির ও শিহাম শরিফ তদন্তকারী দলকে তথ্য জানিয়ে সহায়তা করতে অস্বীকৃতি জানিয়েছেন। তারা দু’জনই সৌদি আরবের নাগরিক। তবে লাদেনের সবচেয়ে ছোট স্ত্রী ফাতেহ অনেক তথ্যই জানিয়েছেন গোয়েন্দাদের। তথ্যসূত্র- Click This Link ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.