প্রচার ও প্রপাগান্ডা দেখে মনে হচ্ছে - এ দেশের নারীদের ক্ষমতায়ন ও তাঁদের দারিদ্র মুক্তির একমাত্র অবতার ড. ইউনূস ! মনে হচ্ছে তাঁর আগে আর কেউ এবিষয়ে কাজ করেনি কিংবা অন্য আর কেনো ফ্যাক্টর কাজ করেনি! নারীর মুক্তির জন্য শিক্ষার যে বিস্তার ঘটেছে তার অবদান নেই?আজ শিক্ষার ক্ষেত্রে নারী-পুরুষ প্রায় সমান । জাতি সংঘের মিলিনিয়াম ডেভেলোপমেন্ট গোল অর্জনের ক্ষেত্রে সরকারের কোনো অবদান নেই, যারফলে নারীর উন্নয়ন ঘটেছে ! নারীর মুক্তির জন্য রাজনৈতিক দল, ছাত্র সংগঠন, সাংস্কৃতিক সংগঠন, মহিলা সংগঠন ও অন্যান্য বেসরকারী সংগঠনগুলির ধারাবাহিক অবদান নেই? গার্মেন্টসসহ বিভিন্ন অর্থনৈতিক কর্মকাণ্ডে, পেশায় নারীরা অনেক এগিয়েছে ।মনে হচ্ছে ড. ইউনূসের কারণে শুধু গ্রামীণ ব্যাংকের ঋণের শৃংখলের আওতায় নারীদের সংখ্যার তালিকা বড় করিয়ে দেখিয়ে ড, ইউনূসের ইমেজ বাড়ানো হচ্ছে নারীর মুক্তির ক্ষেত্রে ! মনে হচ্ছে অন্য কারো অবদান নেই, অন্য কেনো ফ্যাক্টর কাজ করেনি নারীর মুক্তির ক্ষেত্রে! গ্রামীণ ব্যাংকের ঋণভিত্তিক কাজের আওতায় নারী মুক্তির যে রেন্জ তা খুবই সীমাবদ্ধ ! যদি বলা যায় উদাহরণ টেনে এক্ষেত্রে 'ব্র্যাক' এর চেয়ে অনেক গুণ বেশি নারীদের অনেক বেশি রেন্জে নারীর কল্যাণে কাজ করেছে। অথচ ব্র্র্যাকের পরিচয় ও প্রচার এ ক্ষেত্রে কেন কম? ড. ইউনূসের ব্যক্তি ইমেজ নারীর মুক্তির ক্ষেত্রে গ্রামীণ ব্যাংককে ভিত্তি করে যে ভাবে কিছু গোষ্ঠী অযুক্তির বেড়াজালে বাড়ানোর চেষ্টা করছে--তাতে মনে হয় অন্য কোনো স্বার্থ ও উদ্দেশ্য এ ক্ষেত্রে আছে!
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।