প্রথম ইউনিকোড ভিত্তিক অনলাইন বাংলা স্পোর্টস পত্রিকা মূল খবর এখানে
এশিয়া কাপের মাঠে লড়ছে বাংলাদেশ পাকিস্তান, হতে পারে অধিনায়ক হিসেবে এটাই শেষ ওয়ানডে মিসবাহর জন্য।
পাকিস্তান ওয়ানডে এবং টি-টোয়েন্টিতে অধিনায়কত্ব নিয়ে সংশয়ে আছেন মিসবাহ উল হক। তার পরিবর্তে শহীদ আফ্রিদি এবং মোহাম্মদ হাফিজের নাম শোনা যাচ্ছে।
বিশ্বস্ত এক সূত্রে জানা যায় যে এশিয়া কাপের ফাইনাল জিতুক অথবা হারুক মিসবাহকে ওয়ানডে অধিনায়ক হিসাবে আর রাখবে না পাকিস্তান ক্রিকেট বোর্ড।
পাকিস্তানের পরের সিরিজ মে মাসের শেষের দিকে শ্রীলংকাতে।
সে সফরে পাকিস্তান ৩টি টেষ্ট, ৫টি ওয়ানডে এবং ২টি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে।
পিটিআই তাদের পিসিবি বোর্ড সূত্রের বরাত দিয়ে জানায়, "নির্বাচকরা ভাবছে মিসবাহকে অপসারন করে নতুন কাউকে সুযোগ দেয়ার এখনই সময়। "
ডেভ হোয়াইটমোরের জন্য এরকমটা ভাবছে বলেও জানা যায়। কোচ হোয়াইটমোর এশিয়া কাপের আগেই পিসিবির কাছে এ ব্যাপারে সিদ্ধান্ত দেন বলেও উল্লেখ করা হয়।
গত এক বছর যাবত মিসবাহই তিন ধরনের ক্রিকেটেই পাকিস্তানকে নেতৃত্ব দিয়ে আসছেন।
সূত্র জানায়, "পাকিস্তান ওয়ানডে এবং টি-টোয়েন্টি তরুন ক্রিকেটারদের দ্বারা নতুন করে সাজাতে চায়। "
পুরোটাই হোয়াইটমোরের হস্তক্ষেপ এবং চাহিদা অনুযায়ী হচ্ছে বলে জানা যায়। হোয়াইটমোর তিন ধরনের ক্রিকেটে কিছু সীমাবদ্ধতা আনতে চান বলে তিন ধরনের ক্রিকেট আলাদা করার প্রক্রিয়া হাতে নিচ্ছে পিসিবি।
ওয়ানডে অধিনায়কত্ব থেকে বাদ যাওয়ার ব্যাপারে পারফরম্যান্সের কিছু কারনও আছে বটে। গত কিছুদিন যাবত ওয়ানডে এবং টি-টোয়েন্টিতে মিসবাহর পারফরম্যান্স এবং অধিনায়কত্ব সমালোচনার মুখে পড়েছে।
ইংল্যান্ড সিরিজের আগেই অধিনায়কত্বের ব্যাপারে প্রশ্ন উঠেছিল। তবে মিসবাহকে অধিনায়কত্ব থেকে অপসারনের পাশাপাশি ওয়ানডে এবং টি-টোয়েন্টিতে দলে থাকা নিয়েও সংশয় দেখা দিবে। সাথে প্রশ্নবোধক চিহ্ন দাঁড়াবে ইউনুস খানের ওয়ানডে খেলা নিয়ে।
আরো পড়ুন >> আমিরের পুনর্বাসনে মনোযোগ দেওয়া উচিতঃ লরগাত
ড্রয়ের ধারা অব্যাহত রাখলো রিয়াল মাদ্রিদ
তেভেজের স্মরনীয় প্রত্যাবর্তন, সিটির জয়
প্রতি তিনদিনে মেসি নিজেকে প্রমান করেঃ গার্দিওলা
আমার রোল মডেল ছিলেন স্টিভ ওয়াহঃ দ্রাবিড়
ক্রিকেট খেলাটা সরকারী চাকরী নাঃ শেবাগ ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।