আমাদের কথা খুঁজে নিন

   

যুক্তরাষ্ট্রকে হারিয়ে ওয়ানডে মর্যাদা পেলো বাংলাদেশ

mamun.press@gmail.com যুক্তরাষ্ট্রকে ৯ উইকেটে হারিয়ে ওয়ানডে দলের মর্যাদা পেলো বাংলাদেশ নারী ক্রিকেট দল। ১৮.৫ ওভারে জয়ের জন্য প্রয়োজনীয় ৭৯ রান তুলে ফেলে স্বাগতিক শিবির। দলের ১২ রানে আয়শা আক্তার ক্যাচ আউট হন। ১৪ বলে ৯ রান করেছেন তিনি। দুই অপরাজিত ব্যাটার শুকতারা রহমান ২৯ ও ফারজানা হক পিঙ্কি ২৭ রান করেন।

বিকেএসপির দুই নম্বর মাঠে আগে ব্যাট করে ৭৮ রানে অলআউট হয়েছে যুক্তরাষ্ট্র। জয়ের জন্য বাংলাদেশকে করতে হতো ৮৯ রান। যুক্তরাষ্ট্রের পক্ষে ডরিস ফ্রান্সিস ২৩, শিবানি ভাস্কর ১৩, দুর্গা দাস ১১, দেলকাশ শাহরিয়ারিয়ান ৪ রান করেন। খাদিজা তুল কুবরা চার উকেট পেয়েছেন। প্রতিযোগিতায় জাতীয় দলের পক্ষে সবচেয়ে ধারাবাহিক বোলিং করছেন ডানহাতি এই অফ স্পিনার।

গ্রুপ ম্যাচে পাকিস্তানের বিপক্ষে ৪টি, আয়ারল্যান্ডের বিপক্ষে ৬টি ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুটি এবং শ্রীলঙ্কার বিপক্ষে একটি উইকেট শিকার করেছেন। টুর্নামেন্টে দ্বিতীয়বারের মতো ম্যাচ সেরার পুরস্কার পেলেন তিনি। একটি করে উইকেট নিয়েছেন সালমা খাতুন, জাহানারা আলম, শুকতারা রহমান, রুমানা আহমেদ ও সাথীরা জাকির। ওয়ানেড মর্যাদা পাওয়ায় ২৬ নভেম্বর পঞ্চম স্থানের জন্য আরেকটি প্লে অফ ম্যাচ খেলতে হবে বাংলাদেশকে। আয়ারল্যান্ড ও নেদারল্যান্ডস ম্যাচের জয়ী দল হবে তাদের প্রতিপক্ষ।

ওই ম্যাচটি আন্তর্জাতিক ম্যাচ বলে গণ্য হবে। আইসিসির মিডিয়া ম্যানেজার লুসি বেঞ্জামিন জানান, পরবর্তী বিশ্বকাপের বাছাই প্রতিযোগিতা পর্যন্ত ওয়ানেড মর্যাদা বহাল থাকবে। প্রতি বছর অন্তত তিনটি করে ওয়ানডে এবং সমান সংখ্যক টি-টোয়েন্টি ম্যাচ খেলতে হবে বাংলাদেশকে। বাংলাদেশ ক্রিকেট বোর্ড অন্যদেশের ক্রিকেট বোর্ডের সঙ্গে আলোচনা করে ম্যাচগুলো খেলবে। পরবর্তী ম্যাচ থেকেই ওয়ানডে ম্যাচ হিসেবে গণনা হবে।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.