আমাদের কথা খুঁজে নিন

   

ওয়ানডে ক্রিকেটে সেরা অল-রাউন্ডারের খেতাব ফিরে পেলেন সাকিব

Doing job. ওয়ানডে ক্রিকেটে শীর্ষ অলরাউন্ডারের আসন আবার ফিরে পেলেন বাংলাদেশ দলের অন্যতম অল রাউন্ডার সাকিব আল হাসান। আইসিসির ২৫ অক্টোবরের র্যাঙ্কিংয়ে বাংলাদেশের এই অলরাউন্ডার শীর্ষস্থান ফিরে পান। সাকিবের পয়েন্ট ৪১৫। দ্বিতীয় স্থানে থাকা শেন ওয়াটসনের (৪০২) চেয়ে ১৩ পয়েন্ট এগিয়ে তিনি। ৩৪৬ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে আছেন মোহাম্মদ হাফিজ।

চতুর্থ স্থানে আছেন জ্যাক ক্যালিস (৩৩৭)। ওয়ানডে অলরাউন্ডারের শীর্ষস্থান ফিরে পাওয়াকে ভালো খেলার প্রেরণা হিসেবে দেখছেন সাকিব। গতকাল মোবাইলফোনে তিনি বলেন, ‘যে কোনো অর্জন ভালো খেলায় প্রেরণা জোগায়। ওয়ানডে অলরাউন্ডারের শীর্ষ স্থানে ফিরতে পেরে সত্যিই আমার ভালো লাগছে। চেষ্ট করব আগের চেয়েও লম্বা সময় জায়গা ধরে রাখতে।

’ যদিও ওয়ানডে বোলার হিসেবে নবম স্থানে আছেন সাবিক। শীর্ষস্থানে আছেন দক্ষিণ আফ্রিকার মর্নে মর্কেল। ড্যানিয়েল ভেট্টরি দ্বিতীয় এবং সোয়ান তৃতীয় ওয়ানডে বোলার। ওয়ানডে বোলার হিসেবেও নিজেকে শীর্ষ স্থানে নিয়ে যেতে চান সাকিব। বলেন, ‘ইচ্ছা আছে ওয়ানডে বোলার হিসেবে শীর্ষ স্থানে যাওয়ার।

চেষ্টা করলে সেখানে যেতে পারব। আমার বিশ্বাস পরিশ্রম করলে বেশিদিন লাগবে না। ’ ওয়ানডে ব্যাটসম্যানের শীর্ষ ১০ এ জায়গা হয়নি এই বাঁ-হাতি অলরাউন্ডারের। তবে টেস্ট বোলিংয়ে সাকিবের স্থান অষ্টম। টেস্ট ব্যাটসম্যান হিসেবেও শীর্ষ ১০ এ নেই সাকিব।

তবে টেস্ট অলরাউন্ডার সাকিব পাঁচজনের মধ্যে আছেন। ৪৫১ পয়েন্ট নিয়ে জ্যাক ক্যালিস সবার ওপরে Click This Link ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১৩ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.