আমার ব্লগে যখন আইছেন কিছু না বইলা যাইয়েন না । এক সময়ের নায়ক । বর্তমানে ভিলেন । স্বৈরাচরী শাসক হিসেবে যিনি পরিচিত । তার আরেকটি পরিচয় সুবিধাবাদী রাজনীতিবিদ ।
তিনি হুসেইন মোহাম্মাদ এরশাদ । বর্তমানে আওয়ামীলীগ নেতৃত্বাধীন মহাজোটের অন্যতম শরিক দল ।
গত সংসদ নির্বাচনে রাষ্ট্রপতি পদের মুলা ঝুলিয়ে তাকে মহাজোটে আনা হয় । রাষ্ট্রপতি পদের মুলা দেখে এরশাদ-হাছিনার রাজনৈতিক সম্পর্ক ভাই-বোনে রূপ লাভ করে । এরপর নির্বাচন হল ।
আওয়ামীলীগ ক্ষমতায় গেল । রাষ্ট্রপতি মুলা দিয়ে দেয়া হল জিল্লুর রহমানকে । বোন হাছিনা ভাই এরশাদের সাথে বিশ্বাসঘাতকতা করলো । ভাই দুঃখ পেলো কিন্তু বোনকে ত্যাগ করতে পারলো না । মুলার লোভ বড় লোভ,সহজে যায় না ছাড়া ।
সামনে আবার আসছে মুলার সিজন । তত্ত্বাবধায়ক সরকার এবং ইভিএম ইস্যুতে প্রধান বিরোধী দল বিএনপি তথা চারদলীয় জোট নির্বাচন বয়কট করার হুমকি দিচ্ছে । এর পরিপ্রেক্ষিতে আবার মুলা ঝোলানো হয়েছে । এটা প্রধান বিরোধী দল মুলা । মুলাপ্রার্থী এবারো এরশাদ এবং তার জাতীয় পার্টি ।
ইতোমধ্যে এর আভাস পাওয়া যাচ্ছে । তিনি এবং তার দলের নেতারা এতদিন নিশ্চুপ থাকলেও ইদানিং বেশ সরব এবং টিপাইমুখ ও তিস্তা অভিমুখে খালেদা জিয়ার অনুকরনে লংমার্চ কর্মসূচী পালন করছেন ।
***বিএনপি নির্বাচন বয়কট করলে জাতীয় পার্টিকে বিরোধীদলের ভূমিকায় রেখে নির্বাচন গ্রহনযোগ্য করার পায়তারা করছে আওয়ামীলীগ । এমনটি অভিযোগ প্রধান বিরোধী দল বিএনপির । আসলে এখন আমদের দেশে রাজনীতি যায় কই এইটাই দেখার বিষয় রাজনীতি তেমন বুঝি না ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।