আমাদের কথা খুঁজে নিন

   

রেলের সিডিউল টাইম নষ্ট করে দিলো রেলযাত্রীরাই !

যানজটে নাকাল গাজীপুরবাসীর আর্শীবাদ রূপে পাওয়া "তুরাগ" ট্রেনটিকে আজ সকালে ষ্টেশনে থামিয়ে রেখে ছিলো ট্রেনে চলাচলকারী যাত্রীসাধারণ । সকাল ৭:২৫মিনিটে ট্রেনটি ছাড়ার কথা থাকলেও বিলম্বে ছাড়ার প্রতিবাদে ক্ষীপ্র হয়ে উঠে সকলেই । এসময় অফিসযাত্রী-ছাত্র-জনতা প্রায় মারমুখী হয়ে উঠে ষ্টেশন মাষ্টারের বিরুদ্ধে । ইদানিং আন্ত:নগর যমুনা(ঢাকা-তারাকান্দি রুটে চলাচলকারী) সহ বেশ কয়েকটি ইন্টারসিটি ট্রেনের টাইম সিডিউল ঠিক রাখার জন্য কন্ট্রোলরুম থেকে তুরাগ ট্রেনের লাইন ক্লিয়ারেন্স বিলম্বে দিতে থাকে ফলে অফিস/কলেজ/ভার্সিটি গামী যাত্রীদের চরম দুর্ভোগ পোহাতে হয়। আজও বিলম্বে ছাড়ার প্রস্তুতি নিলে যাত্রীসাধারণ যমুনা ও তুরাগ ট্রেনটিকে প্রতিবাদ স্বরূপ প্রায় ৪০ মিনিট ধরে আটকিয়ে রাখে । তুরাগ ট্রেনের সিডিউল টাইম ঠিক রাখার জন্য যাত্রীসাধারণ সরাসরি রেলমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন। উল্ল্যেখ্য যে, এই তুরাগ ট্রেনের মাধ্যমেই প্রতিদিন কয়েক হাজার পেশাজীবী মানুষ কর্মস্থলে আসা যাওয়া করে থাকেন। স্থান: জয়দেবপুর রেলষ্টেশন ৫ই জানুয়ারী ২০১২ সকাল ৭:৫৫ মিনিট

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.